Cross Reference
মথি 2:6
‘আর তুমি যিহূদা প্রদেশের বৈত্লেহম, তুমি যিহূদার শাসনকর্তাদের চোখে কোন অংশে নগন্য নও, কারণ তোমার মধ্য থেকে একজন শাসনকর্তা উঠবেন যিনি আমার প্রজা ইস্রায়েলকে চরাবেন৷'" মীখা 5:2
যোহন 7:42
শাস্ত্রে কি একথা লেখা নেই য়ে খ্রীষ্টকে দাযূদের বংশধর হতে হবে; আর দাযূদ য়ে বৈত্লেহম শহরে থাকতেন, তিনি সেখান থেকে আসবেন?’
ইসাইয়া 11:1
একটি ছোট গাছ (শিশু) য়িশযের গোড়া (পরিবার) থেকে বাড়বে| ঐ শাখাটি য়িশযের শিকড়গুলি থেকে বাড়বে|
লুক 1:31
শোন! তুমি গর্ভবতী হবে আর তোমার এক পুত্র সন্তান হবে৷ তুমি তাঁর নাম রাখবে যীশু৷
আদিপুস্তক 49:10
যিহূদার বংশ থেকেই রাজারা উঠবে| তার বংশ য়ে শাসন করবে এই চিহ্ন প্রকৃত রাজা না আসা পর্য্ন্ত রইবে| পরে বহু লোক বাধ্য হয়ে তার সেবা করবে|
ইসাইয়া 9:6
একটি বিশেষ শিশু জন্মগ্রহণ করার পরই এটা ঘটবে| ঈশ্বর আমাদের একটি পুত্র দেবেন| লোকদের নেতৃত্ব দেওয়ার ভার তার ওপর থাকবে| তার নাম হবে “আশ্চর্য়্য় মন্ত্রী, ক্ষমতাবান ঈশ্বর, চিরজীবি পিতা, শান্তির রাজকুমার|”
জাখারিয়া 9:9
সিয়োন, উল্লাস কর! জেরুশালেমের লোকেরা, আনন্দে চিত্কার কর! দেখ, তোমাদের রাজা তোমাদের কাছে আসছেন! তিনিই সেই ধার্মিক রাজা, তিনিই সেই বিজয়ী রাজা| কিন্তু তিনি নম্র| তিনি একটি খচচরের পিঠে চড়ে আসছেন| একটি ভারবাহী গাধার বাচচার ওপর চড়ে আসছেন|
সামুয়েল ১ 17:12
দায়ূদ ছিলেন য়িশযের পুত্র| যিশয় যিহূদার বৈত্লেহমে ইফ্রাথা বংশের লোক| তার আট জন পুত্র ছিল| শৌলের আমলে যিশয় বৃদ্ধ হয়ে গিয়েছিলেন|
সামসঙ্গীত 90:2
হে ঈশ্বর, পর্বতমালার জন্মের আগে, এই পৃথিবীর এবং জগত্ সৃষ্টির আগে, আপনিই ঈশ্বর ছিলেন| হে ঈশ্বর, আপনি চিরদিন ছিলেন এবং আপনি চিরদিন থাকবেন|
আদিপুস্তক 35:19
রাহেলকে ইফ্রাথ যাবার পথেই কবর দেওয়া হল| (ইফ্রাথই বৈত্লেহম|)
আদিপুস্তক 48:7
পদ্দম্-অরাম থেকে আসার সময় রাহেল মারা গেলেন| এই ঘটনায আমি অত্যন্ত দুঃখ পেলাম| আমরা যখন ইফ্রাথের দিকে যাচ্ছিলাম তখন কনান দেশে তিনি মারা গেলেন| আমি তাকে সেখানে ইফ্রাথ যাবার পথের ধারে কবর দিলাম| (ইফ্রাথ বৈত্লেহেমের অপর নাম|)”
মথি 28:18
তখন যীশু কাছে এসে তাদের বললেন, ‘স্বর্গে ও পৃথিবীতে পূর্ণ ক্ষমতা ও কর্ত্তৃত্ব আমাকে দেওযা হয়েছে৷
রুথ 4:11
সকলেই সাক্ষী থেকে গেল| তারা বলল,ইস্রায়েলের গৃহ যারা তৈরীকরেছিল সেই রাহেল এবং লেয়ার মত করে প্রভু য়েন গড়ে তোলেন এই নারীকে য়ে তোমার বাড়ীতে আসছে| তুমি ইফ্রাথাতে শক্তিশালী হও| তুমি বৈত্লেহমেও বিখ্যাত হও|
ইসাইয়া 53:2
সে প্রভুর সামনে, ছোট গাছের মতে বড় হতে লাগল| সে ছিল শুকনো জমিতে গাছের শিকড়ের বড় হওয়ার মতো| তাকে দেখতে বিশেষ কিছু লাগত না| তার কোন বিশেষ মহিমা ছিল না| যদি আমরা তার দিকে তাকাতাম তবে তাকে ভালো লাগার মত বিশেষ কিছুই চোখে পড়ত না|
প্রবচন 8:22
বহুকাল আগে, শুরুতে প্রভু অন্য আর কিছু সৃষ্টি করবার আগে আমাকে সৃষ্টি করেছিলেন|
যেরেমিয়া 13:5
সুতরাং আমি প্রভুর কথা মতো ফসু নদীর কাছে গিয়ে কটিটি লুকিয়ে রাখলাম|
যেরেমিয়া 30:21
তাদের নিজেদের এক জনই নেতৃত্ব দেবে| সেই শাসক আমারই লোকের থেকে আসবে| তারা আমার কাছের লোক হবে| আমি তাদের নেতাকে আমার কাছে আসতে বলব এবং সে হবে আমার কাছের লোক|
এজেকিয়েল 17:22
প্রভু আমার সদাপ্রভু এই সব বলেছিলেন:“আমি লম্বা এরস গাছের এক শাখা নেব| সেই লম্বা গাছের থেকে এক ছোট শাখা নেব| আর আমি তা নিজে খুব উঁচু পর্বতে পুঁতব|
এজেকিয়েল 34:23
তারপর আমি তাদের জন্য এক জন মেষপালককে নিযুক্ত করব; সে আমার দাস দাযূদ| সে তাদের খাওয়াবে ও তাদের মেষপালক হবে|
এজেকিয়েল 37:22
ইস্রায়েলের পর্বতময় দেশে আমি তাদের এক জাতিতে পরিণত করব| তাদের সবার এক রাজা হবে| তারা আর দুটি জাতি হয়ে থাকবে না আর দুই রাজ্যে বিভক্ত হয়ে থাকবে না|
আমোস 9:11
“দায়ূদের তাঁবুপতিত হয়েছে| কিন্তু সেই সময় আমি আবার তা স্থাপন করব| আমি দেওয়ালের গর্তগুলো সারাবো| আমি এর ধ্বংসস্তূপ থেকে আবার গড়ব| আমি তাকে পূর্বে য়েমন ছিল সেই ভাবে আবার গড়ে তুলব|
লুক 2:4
য়োষেফ ছিলেন রাজা দাযূদের বংশধর, তাই তিনি গালীল প্রদেশের নাসরত্ থেকে রাজা দাযূদের বাসভূমি বৈত্লেহমে গেলেন৷
লুক 23:2
আর তারা তাঁর বিরুদ্ধে অভিযোগ করে বলল, ‘আমরা দেখেছি, লোকটা আমাদের জাতিকে বিপথে নিয়ে যাচ্ছে৷ এ কৈসরকে কর দিতে বারণ করে আর বলে, সে নিজেই খ্রীষ্ট, একজন রাজা৷’
লুক 23:38
তারা একটা ফলকে ‘এ ইহুদীদের রাজা’ লিখে যীশুর ক্রুশের ওপর তা লটকে দিল৷
যোহন 1:1
আদিতে বাক্যছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন আর সেই বাক্যই ঈশ্বর ছিলেন৷
যোহন 19:14
সেই দিনটা ছিল নিস্তারপর্ব আযোজনের দিন৷তখন প্রায় বেলা বারোটা, পীলাত ইহুদীদের বললেন, ‘এই দেখ, তোমাদের রাজা৷’
করিন্থীয় ১ 1:27
কিন্তু ঈশ্বর জগতের মূর্খ বিষয় সকল মনোনীত করলেন যাতে সেগুলি জ্ঞানীদের লজ্জা দেয়৷ ঈশ্বর জগতের দুর্বল বিষয় সকল মনোনীত করলেন যাতে ঐগুলি বলবানদের লজ্জা দেয়৷
কলসীয় 1:17
সবকিছুর পূর্বেই খ্রীষ্টের অস্তিত্ব ছিল; তাঁর শক্তিতেই সব কিছু স্থিতিশীল আছে৷
হিব্রুদের কাছে পত্র 7:14
কারণ এটা সুস্পষ্ট য়ে আমাদের প্রভু যিহূদা বংশ থেকেই এসেছেন; আর এই বংশের ব্যাপারে মোশি যাজক হওয়ার বিষয়ে কিছুই বলেন নি৷
যোহনের ১ম পত্র 1:1
পৃথিবীর শুরু থেকেই যা বর্তমান তেমন একটি বিষয় এখন তোমাদের কাছে বলছি:আমরা তা শুনেছি,তা স্বচক্ষে দেখেছি,তা মনোয়োগ সহকারে নিরীক্ষণ করেছি;আর নিজেদের হাত দিয়ে তা স্পর্শ করেছি৷আমরা সেই বাক্যের বিষয় বলছি যা জীবনদায়ী৷
पপ্রত্যাদেশ 1:11
ঘোষিত হল, ‘তুমি যা দেখছ তা একটি পুস্তকে লেখ, আর ইফিষ, স্মুর্ণা, পর্গাম, থুয়াতীরা, সার্দ্দি, ফিলাদিলফিয়া ও লায়দিকেয়া এই সাতটি মণ্ডলীর কাছে তা পাঠিয়ে দাও৷’
पপ্রত্যাদেশ 2:8
‘স্মুর্ণার মণ্ডলীর স্বর্গদূতদের কাছে এই কথা লেখ: ‘যিনি আদি ও অন্ত, যিনি মরেছিলেন এবং পুনরায় জীবিত হলেন, তিনি এই কথা বলছেন৷
पপ্রত্যাদেশ 19:16
তাঁর পোশাকে ও উরুতে লেখা আছে এই নাম:‘রাজাদের রাজা ও প্রভুদের প্রভু৷’
पপ্রত্যাদেশ 21:6
যিনি সিংহাসনে বসেছিলেন পরে তিনি আমায় বললেন, ‘সম্পন্ন হল! আমি আলফা ও ওমেগা, আমিই আদি ও অন্ত৷ য়ে তৃষ্ণার্ত তাকে আমি জীবন জলের উত্স থেকে বিনামূল্যে জল দান করব৷
হিব্রুদের কাছে পত্র 13:8
যীশু খ্রীষ্ট কাল, আজ আর চিরকাল একই আছেন৷
যাত্রাপুস্তক 18:21
কিন্তু তোমাকে কিছু মানুষকে বিচারক হিসাবে এবং নেতা হিসেবে নির্বাচন করতে হবে|“কিছু ভাল মানুষ যাদের তুমি বিশ্বাস করতে পারো তাদের নির্বাচন করো - তারা ঈশ্বরকে সম্মান করবে| তাদেরই নির্বাচন করবে যারা অর্থের জন্য নিজেদের সিদ্ধান্ত বদল করবে না এবং এদের মানুষদের শাসক হিসাবে তৈরি করো| 1,000 জন প্রতি, 100 জন প্রতি, 50 জন প্রতি এবং 10 জন প্রতি শাসক মনোনীত করো|
যাত্রাপুস্তক 18:25
ইস্রায়েলের লোকদের থেকে কিছু ভাল লোককে সে মনোনীত করল| তারপর সে তাদের নেতা হিসেবে তুলে ধরল| মোশি প্রতি 1,000 জনের জন্য, প্রতি 100 জনের জন্য, প্রতি 50 জনের জন্য, এবং প্রতি 10 জনের জন্য শাসক নিযুক্ত করল|
দ্বিতীয় বিবরণ 1:15
“সুতরাং তোমাদের পরিবারগোষ্ঠী থেকে তোমাদের নির্বাচিত জ্ঞানী এবং সম্মানিত লোকদের নিয়ে আমি তাঁদের তোমাদের নেতা হবার জন্য নিযুক্ত করেছিলাম| এই প্রকারে, আমি তোমাদের 1000 জন লোকর জন্যে নেতা, 100 জন লোকর জন্য নেতা, 50 জন লোকর জন্য নেতা, 10 জন লোকর জন্য নেতার ব্যবস্থা করেছিলাম| এছাড়াও আমি তোমাদের প্রত্যেক পরিবারগোষ্ঠীর জন্য উচ্চপদাধিকারী ব্যক্তি নিয়োগ করেছিলাম|
সামুয়েল ১ 8:12
রাজা তোমাদের পুত্রদের জোর করে সৈন্যবাহিনীতে ঢোকাবে| তাদের মধ্যে কেউ কেউ 1,000 জনের ওপর অধিকর্তা হবে| আবার কেউ কেউ 50 জনের ওপর অধিকর্তা হবে| তাছাড়া সে তোমাদের পুত্রদের দিয়ে জোর করে চাষ করাবে, ফসল তোলাবে| সে জোর করে যুদ্ধের জন্য অস্ত্র ও রথের জন্য জিনিসপত্র তৈরী করাবে|
সামুয়েল ১ 10:19
কিন্তু আজ তোমরা সেই ঈশ্বরকে পরিত্যাগ করেছ| ঈশ্বরই তোমাদের সব বিপদ ও বিপত্তি থেকে উদ্ধার করেছেন, কিন্তু তোমরা বলছ, ‘আমাদের শাসন করবার জন্য আমরা একজন রাজা চাই|’ বেশ তবে তাই হোক্| এখন তোমাদের পরিবারগোষ্ঠী অনুসারে প্রভুর সামনে দাঁড়াও|”
সামুয়েল ১ 17:18
তাছাড়া দশ টুকরো পনিরও নিয়ে যেও| তোমাদের দাদারা যার অধীনে যুদ্ধ করছে সেই সেনাপতিকে এটা দেবে| সে 1,000 জন সৈন্যের সেনাপতি| তোমার ভাম্পদের কুশল সংবাদ নাও| ওরা যে ভাল আছে সে রকম কিছু চিহ্ন নিয়ে এসো|
সামুয়েল ১ 23:23
শৌল বললেন, “দাযূদের লুকোনোর সমস্ত জায়গা খুঁজে বের করো| তারপর ফিরে এসে আমাকে সমস্ত জানাও| জানার পর আমি তোমাদের সঙ্গে যাব| দায়ূদ এখানে থাকলে আমি তোমাদের সঙ্গে যাব| দায়ূদ এখানে থাকলে আমি তাকে খুঁজে বের করবই| যিহূদায় বাড়ী বাড়ী খোঁজ করলেও ওকে আমি পেয়ে যাব|”
বংশাবলি ১ 2:50
“কালেবের উত্তরপুরুষ নিম্নরূপ: হূর ছিলেন কালেবের বড় ছেলে| তাঁর মা ছিলেন ইফ্রাথা| হূরের পুত্রদের নাম শোবল, শল্মা ও হারেফ|
বংশাবলি ১ 2:54
বৈত্লেহম, নটোফা, অট্রোত্-বেত্-য়োয়াব, মনহতের অর্ধেক লোকরা, সরাযীযরা
বংশাবলি ১ 4:4
পনূযেলের পুত্রের নাম ছিল গাদোর| এসর ছিল হূশের পিতা|এরা ছিল হূরের পুত্র| হূর ছিল ইফ্রাথার প্রথম পুত্র| ইফ্রাথা ছিলেন বৈত্লেহমের প্রতিষ্ঠাতা|
বংশাবলি ১ 5:2
পারিবারিক ইতিহাসেও, রূবেণের নাম বড় ছেলের হিসেবে নথিভুক্ত করা নেই| যিহূদা য়েহেতু তাঁর ভাইদের থেকে বেশি শক্তিশালী হয়ে উঠেছিলেন, সেহেতু তাঁর পরিবার থেকেই নেতা স্থির করা হত|
সামসঙ্গীত 102:25
সুদূর অতীতে আপনি এই বিশ্বসৃষ্টি করেছিলেন| নিজের হাতে আপনি আকাশ সৃষ্টি করেছিলেন!
সামসঙ্গীত 132:6
আমরা ইফ্রাথায সে সম্পর্কে শুনেছি| কিরিযত্ য়িযারিমে আমরা সাক্ষ্য সিন্দুক খুঁজে পেয়েছি|