Bible

Daniel 11 - BBE (Bengali)

1 And as for me, in the first year of Darius the Mede I was on his side to make his position safe and make him strong.মাদীয় রাজা দারিয়াবসের রাজত্ব কালের প্রথম বছরেই পারস্যের যুবরাজের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি মীখায়েলের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম|

2 And now I will make clear to you what is true. There are still three kings to come in Persia, and the fourth will have much greater wealth than all of them: and when he has become strong through his wealth, he will put his forces in motion against all the kingdoms of Greece.“‘এখন তাহলে দানিয়েল তোমাকে আমি সত্যটি বলব| পারস্যে আরও তিন জন রাজা শাসন করবে| এরপর আসবে চতুর্থ রাজা| সেই চতুর্থ রাজাই হবে পারস্যের সব থেকে ধনী রাজা| খুব শক্তিশালী হয়ে ওঠার জন্য সে তার ধনসম্পদ ব্যবহার করবে| এবং গ্রীস রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য সে সকলকে ইচ্ছুক করে তুলবে|

3 And a strong king will come to power, ruling with great authority and doing whatever is his pleasure.তখন এক জন শক্তিশালী ও বিত্তবান রাজার আবির্ভাব ঘটবে| সে আরো শক্তি দিয়ে শাসন করবে| সে যা চাইবে তাই করতে সক্ষম হবে|

4 And when he has become strong, his kingdom will be broken and parted to the four winds of heaven; but not to his offspring, for it will be uprooted; and his kingdom will be for the others and not for these: but not with the same authority as his.সেই রাজার আবির্ভাবের পর তার রাজ্য চার ভাগে বিভক্ত হবে| তার ছেলেমেয়েরা ও নাতিনাতনিরা তার রাজত্বের ভাগ পাবে না এবং তার রাজ্যগুলি তাদের পুরোনো শক্তি ফিরে পাবে না| কারণ তার রাজ্যের অংশীদার হয়ে উঠবে অন্য মানুষেরা|

5 And the king of the south will be strong, but one of his captains will be stronger than he and will be ruler; and his rule will be a great rule.“‘দক্ষিণ দেশের রাজা বলবান হয়ে উঠবে| কিন্তু তারই এক জন অধ্যক্ষের হাতে তার পরাজয় ঘটবে| তখন সেই অধ্যক্ষই শাসন করতে শুরু করবে| তার রাজ্য হবে একটি খুব শক্তিশালী রাজ্য|

6 And at the end of years they will be joined together; and the daughter of the king of the south will come to the king of the north to make an agreement: but she will not keep the strength of her arm; and his offspring will not keep their place; but she will be uprooted, with those who were the cause of her coming, and her son, and he who took her in those times.“‘কিন্তু কয়েক বছর পরে তাদের দুজনের মধ্যে একটি চুক্তি সাক্ষরিত হবে| চুক্তিটি প্রতিপন্ন করবার জন্য দক্ষিণ দেশের রাজার কন্যা যাবে উত্তর দেশের রাজপুত্রকে বিয়ে করতে| ঘটনাবশতঃ তাকে এবং তার ভৃত্যবর্গ যারা তাকে এনেছিল, তার সন্তান এবং সেই এক জন য়ে তাকে সাহায্য করেছিল তাদের সবাইকে প্রতারণা করা হবে|

7 But out of a branch from her roots one will come up to take his place, who will come against the army, forcing his way into the strong place of the king of the north, and he will take them in hand and overcome them:“‘কিন্তু ঐ যুবরাণীর পরিবারের এক ব্যক্তি এসে দক্ষিণের রাজার স্থান গ্রহণ করবে| ঐ ব্যক্তি উত্তরের রাজার সৈন্যবাহিনীকে আক্রমণ করবে| সে উত্তরের রাজার দুর্গে প্রবেশ করে যুদ্ধে জয়লাভ করবে|

8 And their gods and their metal images and their fair vessels of silver and gold he will take away into the south; and for some years he will keep away from the king of the north.সে তাদের দেবতার মূর্ত্তি নিয়ে যাবে| এরপর সে আর উত্তরের রাজাকে উত্যক্ত করবে না|

9 And he will come into the kingdom of the king of the south, but he will go back to his land.উত্তরের রাজা আবার দক্ষিণের রাজধানী আক্রমণ করবে কিন্তু পরাজিত হয়ে পুনরায় নিজের রাজ্যে ফিরে যাবে|

10 And his son will make war, and will get together an army of great forces, and he will make an attack on him, overflowing and going past: and he will again take the war even to his strong place.উত্তরের রাজার পুত্ররা এবার যুদ্ধের জন্য প্রস্তুত হবে| তারা একটি বিশাল সেনাবাহিনী সংগঠিত করবে| সেই সেনাবাহিনী বন্যার মতো দ্রুত পথ পরিক্রম করবে| তারা দক্ষিণের রাজার দুর্গ আক্রমণ করবে|

11 And the king of the south will be moved with wrath, and will come out and make war on him, on this same king of the north: and he will get together a great army, but the army will be given into his hand.তখন দক্ষিণের রাজা রুদ্ধ হয়ে উত্তরের রাজাকে আক্রমণের উদ্দেশ্যে বের হবে| উত্তরের রাজার বিশাল সেনাবাহিনী থাকবে, কিন্তু সে দক্ষিণের রাজার সৈন্যবাহিনী দ্বারা পরাজিত হবে|

12 And the army will be taken away, and his heart will be uplifted: he will be the cause of the downfall of tens of thousands, but he will not be strong.বিরাট সৈন্যবাহিনীকে পরাজিত করবার পর দক্ষিণের রাজা গর্বিত হবেন এবং তিনি লক্ষ লক্ষ সৈন্য হত্যা করবেন, কিন্তু তিনি ক্ষমতাশালী থাকবেন না|

13 And again the king of the north will get together an army greater than the first; and he will make an attack on him at the end of years, with a great army and much wealth.কারণ এরপর উত্তরের রাজা আবার আগের চেয়েও আরও বিশাল সেনাবাহিনী প্রস্তুত করবে| কয়েক বছর পর আবার সে তার বিশাল সেনাবাহিনী নিয়ে আক্রমণ করবে| এই সৈন্যবাহিনী হবে অজস্র অস্ত্রধারী| তারা যুদ্ধের জন্য প্রস্তুত থাকবে|

14 In those times, a number will take up arms against the king of the south: and the children of the violent among your people will be lifting themselves up to make the vision come true; but it will be their downfall.“‘সেই সময় অনেক লোক দক্ষিণের রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে| তোমার নিজেরই কয়েক জন লোক যারা যুদ্ধ করতে ভালবাসে তারা য়োগ দেবে এবং দক্ষিণের রাজার বিরুদ্ধে বিদ্রোহ করবে| তারা স্বপ্নদর্শনকে সত্য করে তুলতে চেষ্টা করবে, কিন্তু তারা যুদ্ধে জয়লাভ করবে না|

15 So the king of the north will come, and put up earthworks and take a well-armed town: and the forces of the king of the south will make an attempt to keep their position, even the best of his army, but they will not have strength to do so.এরপর উত্তরের রাজা আসবে এবং একটি শক্তিশালী শহর অধিগ্রহণ করে নেবে| দক্ষিণের সৈন্যরা যুদ্ধে পুরোপুরি পরাস্ত হয়ে পড়বে| এমনকি দক্ষিণের বীর সৈন্যরাও তাদের শক্তি দিয়ে উত্তরের সৈন্যদের ঠেকাতে পারবে না|

16 And he who comes against him will do his pleasure, and no one will be able to keep his place before him: he will take up his position in the beautiful land and in his hand there will be destruction.“‘উত্তরের রাজা যা খুশী তাই করতে পারবে| কেউ তাকে থামাতে সক্ষম হবে না| তার হাতে সুন্দর দেশটির ক্ষমতা থাকবে| এবং এই দেশ ধ্বংস করার মতো যথেষ্ট শক্তি তার হাতে থাকবে|

17 And it will be his purpose to come with the strength of all his kingdom, but in place of this he will make an agreement with him; and he will give him the daughter of women to send destruction on it; but this will not take place or come about.উত্তরের রাজা দক্ষিণের রাজাকে পরাজিত করবার জন্য তার রাজ্যের সমগ্র শক্তিকে আনতে স্থির করেছিল| দক্ষিণের রাজার সঙ্গে সে একটি চুক্তি করবে| এবং সেটা প্রতিপন্ন করতে তার এক কন্যাকে দক্ষিণের রাজার সঙ্গে বিয়ে দেবে| কিন্তু এই পরিকল্পনা কার্য়্য়কারী হবে না|

18 After this, his face will be turned to the islands, and he will take a number of them: but a chief, by his destruction, will put an end to the shame offered by him; and more than this, he will make his shame come back on him.“‘এরপর উত্তরের রাজা সমুদ্র উপকুলবর্তী দেশগুলোর দিকে মনোয়োগ দেবে| যুদ্ধে বেরিয়ে সে বেশ কিছু শহর জয় করবে| কিন্তু এরপর এক জন সেনাধ্যক্ষ উত্তরের রাজার সমস্ত গর্ব চূর্ণ করে দেবে| সেই সেনাধ্যক্ষ উত্তরের রাজাকে লজ্জিত করে তুলবে|

19 Then his face will be turned to the strong places of his land: but his way will be stopped, causing his downfall, and he will not be seen again.“‘সেটি ঘটবার পর, উত্তরের রাজা পুনরায় তার নিজের দেশের দুর্গে ফিরে যাবে| কিন্তু সে দুর্বিপাকে পড়বে এবং মারা যাবে|

20 Then his place will be taken by one who will send out a man with the glory of a king to get wealth together; but after a short time destruction will overtake him, but not in wrath or in the fight.“‘উত্তরের রাজার অপসারণের পর তার স্থানে এক নতুন শাসক উঠে আসবে| ঐ শাসক তার প্রজাগণের কাছ থেকে কর সংগ্রহের জন্য তার সহকারীদের পাঠাবে| কিন্তু কয়েক বছর পরেই সেই শাসক ধ্বংস হবে| তবে সে যুদ্ধে মারা যাবে না|

21 And his place will be taken by a low person, to whom the honour of the kingdom had not been given: but he will come in time of peace and will get the kingdom by fair words.“‘সেই শাসকের পর, আর এক জন নতুন শাসক হবে| ঐ শাসক হবে অত্যন্ত নিষ্ঠুর এবং হীণমন্য ব্যক্তি| ঐ ব্যক্তি রাজকীয পরিবারের সম্মান পাবে না| সে চাটুকারিতার কৌশল অবলম্বন করে শাসক হয়ে যাবে| সে এমন একটা সময় শাসক হবে যখন সেখানে শান্তি আছে|

22 And his forces will be completely taken away from before him and broken; and even the ruler of the agreement will have the same fate.সে বিশাল সৈন্যবাহিনীকে, এমনকি চুক্তির নেতাকেও পরাজিত করবে|

23 And from the time when they make an agreement with him, he will be working falsely: for he will take up arms suddenly with a small force,অনেক দেশ সেই নিষ্ঠুর এবং ঘৃণ্য ব্যক্তির সঙ্গে চুক্তি সম্পাদিত করবে| কিন্তু তাদের সাথেও সে চাতুরী করবে| মিথ্য়ে বলে তাদের প্রতারিত করবে| সে শক্তি সঞ্চয় করবে কিন্তু সামান্য কিছু মানুষ তাকে সমর্থন করবে|

24 Against fertile places, and will make waste a part of the country; and he will do what his fathers have not done, or his fathers' fathers; he will make distribution among them of goods taken in war and by force, and of property: he will even make designs against the strong places for a time.“‘সেই শান্তির সময়, সে ধনী দেশগুলিতে আসবে| তার পূর্বপুরুষরা যা করেননি এমন সব জিনিষ সে করবে| সে ধনী দেশগুলির শাসকদের বহু উপহার এবং মূল্যবান জিনিষ দেবে| সে তাদের দুর্গগুলি পরাজিত করবার পরিকল্পনা করবে| পরাজিত রাষ্ট্রগুলি থেকে সে মূল্যবান জিনিসপত্র নিয়ে এসে তার অনুগামীদের হাতে সেগুলি তুলে দেবে| দুর্ভেদ্য ও কঠিন শহরগুলিকেও পরাজিত করার পরিকল্পনা করবে ঐ শাসক| কিছু সময়ের জন্য সে সফল হবে|

25 And he will put in motion his power and his strength against the king of the south with a great army; and the king of the south will go to war with a very great and strong army: but he will be forced to give way, because of their designs against him;“‘সেই অতি নিষ্ঠুর এবং ঘৃণ্য শাসকের বিশাল সেনাবাহিনী থাকবে| সে তার শক্তি দেখানোর জন্য ঐ সেনাবাহিনী নিয়ে দক্ষিণের রাজাকে আক্রমণ করবে| দক্ষিণের রাজাও এক বিশাল সেনাবাহিনী সংগঠিত করে যুদ্ধে ঝাঁপিযে পড়বে| কিন্তু রাজার বিরুদ্ধে থাকা কয়েক জনের গোপন পরিকল্পনায দক্ষিণের সেই যুদ্ধে রাজা পরাজিত হবে|

26 And his fears will overcome him and be the cause of his downfall, and his army will come to complete destruction, and a great number will be put to the sword.দক্ষিণের রাজার বন্ধুবেশী শএুরাই ষড়যন্ত্র করে তাকে যুদ্ধে পরাজিত করবে| দক্ষিণের রাজার অধিকাংশ সৈন্য যুদ্ধক্ষেত্রে মারা যাবে|

27 And as for these two kings, their hearts will be fixed on doing evil and they will say false words at one table; but it will come to nothing: for the end will be at the time fixed.উভয় রাজাই পরস্পরের ক্ষতি করতে চেষ্টা করবে| এক টেবিলে বসেও দুজন দুজনকে মিথ্যে কথা বলবে| কিন্তু তাদের মিথ্য়াগুলি তাদের কোন কাজেই আসবে না| কিন্তু ঈশ্বর ইতিমধ্যে তাদের অপসারণের সময় ঠিক করে রেখেছেন|

28 And he will go back to his land with great wealth; and his heart will be against the holy agreement; and he will do his pleasure and go back to his land.উত্তরের রাজা অনেক ধনসম্পদ নিয়ে নিজের দেশে ফিরে যাবে| তখন সে, যারা পবিত্র চুক্তি মানে তাদের ক্ষতি করার পরিকল্পনা করবে এবং নিজের দেশে ফিরে যাবে|

29 At the time fixed he will come back and come into the south; but in the later time it will not be as it was before.“‘সঠিক সময় উত্তরের রাজা পুনরায় দক্ষিণের রাজাকে আক্রমণ করবে| কিন্তু এইবার সে আগের বারের মতো সাফল্য পাবে না|

30 For those who go out from the west will come against him, and he will be in fear and will go back, full of wrath against the holy agreement; and he will do his pleasure: and he will go back and be united with those who have given up the holy agreement.পশ্চিম থেকে সমস্ত যুদ্ধ জাহাজগুলি তার বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য ছুটে আসবে| সে পবিত্র চুক্তির বিরুদ্ধে ক্রোধ দেখাবে এবং যারা পবিত্র চুক্তি মানা বন্ধ করেছে তাদের সাহায্য করবে|

31 And armies sent by him will take up their position and they will make unclean the holy place, even the strong place, and take away the regular burned offering and put in its place an unclean thing causing fear.উত্তরের রাজা জেরুশালেমের মন্দির নষ্ট করতে তার সৈন্যবাহিনীকে পাঠাবে| মন্দিরে নিত্য নৈবেদ্য দিতে আসা লোকেদের সেনারা থামিয়ে দেবে| তারা মন্দিরের ভেতরে সেই ভয়ঙ্কর জিনিষটি রাখবে, য়েটি ধ্বংসের কারণ|

32 And those who do evil against the agreement will be turned to sin by his fair words: but the people who have knowledge of their God will be strong and do well.“‘উত্তরের রাজা ইহুদীদের দেখতে পাবেন যারা পবিত্র চুক্তির বিরোধী| তিনি তাঁর ভান, ছল-চাতুরী এবং অবিরাম মিথ্য়া দ্বারা তাদের সমর্থন পাবেন| কিন্তু য়ে সকল ইহুদীরা তাদের ঈশ্বরকেই শক্তিমান বলে বিশ্বাস করবেন তারাই শক্তিশালী হয়ে উঠে পুনরায় যুদ্ধ করতে সক্ষম হয়ে উঠবে|

33 And those who are wise among the people will be the teachers of the mass of the people: but they will come to their downfall by the sword and by the flame, being made prisoners and undergoing loss for a long time.“‘ঐ সকল জ্ঞানী শিক্ষক অন্যদের কি ঘটছে তা বোঝাতে সাহায্য করবে| কিন্তু এই ধর্মবিশ্বাসের জন্য তাদের নির্য়াতন সহ্য করতে হবে| তাদের মধ্যে বেশ কয়েক জনকে তরবারির আঘাতে হত্যা করা হবে| কয়েক জনকে পুড়িয়ে মেরে ফেলা হবে এবং আরো কয়েক জনকে কারাগারে বন্দী করা হবে| তাদের মধ্যে কয়েক জনের ঘরবাড়ি লুঠ করা হবে|

34 Now at the time of their downfall they will have a little help, but numbers will be joined to them in the town, and in their separate heritages.যখন সাধারণ লোক হোঁচট খায় তখন জ্ঞানী শিক্ষকরা অল্প সাহায্য করতে এগিয়ে আসে| কিন্তু তাদের মধ্যে কয়েক জন, যারা তাদের সঙ্গে য়োগ দেবে তারা হবে কপটাচারী|

35 And some of those who are wise will have wisdom in testing themselves and making themselves clean, till the time of the end: for it is still for the fixed time.কয়েক জন জ্ঞানী মানুষ হোঁচট খাবে এবং ভুল করবে| তারা শাস্তি পাবে, কিন্তু এটা তাদের ভালো লোক করে দেবে| কারণ যাতে তারা শেষ সময়ে নিজেদের খাঁটি, শক্তিশালী এবং ত্রুটিহীন করে গড়ে তুলতে পারে| তখন, সঠিক সময়, সেই সময়ের সমাপ্তি আসবে|”‘

36 And the king will do his pleasure; he will put himself on high, lifting himself over every god, and saying things to be wondered at against the God of gods; and all will be well for him till the wrath is complete; for what has been purposed will be done.“‘উত্তরের রাজা যা চায় তাই করতে পারবে| সে নিজেই নিজের কাজের বড়াই করে বেড়ায়| সে নিজের প্রশংসায় নিজে এতোই অন্ধ য়ে নিজেকে সে ঈশ্বরের থেকেও বড় মনে করে| সে যা বলে তা আর কেউ কোনদিন শোনেনি| সে ঈশ্বর সম্পর্কে যা তা বলে বেড়ায়| যতক্ষণ পর্য়ন্ত না ঈশ্বর স্থির করবেন য়ে এই ভয়ানক সময় শেষ হবে, উত্তরের রাজা এ ব্যাপারে সফল হবেন| কারণ কি ঘটতে যাচ্ছে তা ঈশ্বর পূর্বেই পরিকল্পনা করে রেখেছেন|

37 He will have no respect for the gods of his fathers or for the god desired by women; he will have no respect for any god: for he will put himself on high over all.“‘উত্তরের রাজা তার পূর্বপুরুষদের দেবতাদেরও মানবে না| স্ত্রীলোকদের কামনার দেবতার মূর্ত্তিকেও সে মানবে না| সে কোন দেবতাকেই গুরুত্ব দেবে না| সে শুধু নিজের গুণগান গেয়ে বেড়াবে আর নিজেকে সমস্ত দেবতাদের চেয়ে গুরুত্বপূর্ণ মনে করবে|

38 But in place of this he will give honour to the god of armed places, and to a god of whom his fathers had no knowledge he will give honour with gold and silver and jewels and things to be desired.উত্তরের রাজা দুর্গগুলির দেবতা ব্যতীত আর কোন ঈশ্বরের উপাসনা করবে না| কিন্তু উত্তরের রাজা দুর্গসমূহের দেবতাদের উপহারস্বরূপ সোনা, রূপা এবং মণিমানিক্য দেবে এবং তাঁকে সম্মান জানাবে| এই দেবতা তার পূর্বপুরুষদের অজ্ঞাত ছিল|

39 And he will make use of the people of a strange god to keep his strongest places; to those whom he takes note of he will give high honour: and he will make them rulers over the mass of the people, and will make division of the land for a price.“‘উত্তরের রাজা ঐ অজ্ঞাত বিদেশী দেবতার সাহায্য নিয়ে দৃঢ় দুর্গগুলিকে আক্রমণ করবে| অন্যান্য দেশের শাসকগণ তার সাথে য়োগ দিলে সে তাদের সম্মানিত করবে| সে তার অনেক প্রজাকে ঐ সকল শাসকদের সেবায় নিযোজিত করবে| শাসকদের পারিতোষিক হিসেবে অনেক জমিজমা দিয়ে দেবে|

40 And at the time of the end, the king of the south will make an attack on him: and the king of the north will come against him like a storm-wind, with war-carriages and horsemen and numbers of ships; and he will go through many lands like overflowing waters.“‘অবশেষে দক্ষিণের রাজা উত্তরের রাজার বিরুদ্ধে যুদ্ধ করবে| উত্তরের রাজাই তাকে আক্রমণ করবে| উত্তরের রাজা রথসমূহ, অশ্বারোহী মানুষ এবং যুদ্ধ জাহাজসমূহ দিয়ে আক্রমণ করবে| উত্তরের রাজার সৈন্যরা বন্যার জলের মতো প্রবাহিত হবে|

41 And he will come into the beautiful land, and tens of thousands will be overcome: but these will be kept from falling into his hands: Edom and Moab and the chief of the children of Ammon.উত্তরের রাজা সুন্দর দেশকে আক্রমণ করবে| উত্তরের রাজার কাছে অনেক দেশ পরাজিত হবে| কিন্তু ইদোম ও মোয়াব এবং অম্মোন দেশের নেতৃবৃন্দ উত্তরের রাজার হাত থেকে রক্ষা পাবে|

42 And his hand will be stretched out on the countries: and the land of the south will not be safe from him.উত্তরের রাজা অনেক দেশ আক্রমণ করবে| এমনকি মিশরও উত্তরের রাজার হাত থেকে রক্ষা পাবে না|

43 But he will have power over the stores of gold and silver, and over all the valued things of the south: and the Libyans and the Ethiopians will be at his steps.মিশরের সমস্ত সোনা, রূপো ও ধনসম্পদ তার হস্তগত হবে| লুবীয়রা এবং কূশীয়রা তার অনুচর হবে|

44 But he will be troubled by news from the east and from the north; and he will go out in great wrath, to send destruction on, and put an end to, great numbers.কিন্তু পূর্ব ও উত্তর দেশ থেকে আসা খবর শুনতে পেয়ে উত্তরের রাজা ভীত হয়ে পড়বে এবং সে রাগ করবে| সে অনেকগুলি দেশকে পুরোপুরি ধ্বংস করার উদ্দেশ্যে ক্রুদ্ধ হয়ে যাত্রা শুরু করবে|

45 He will put the tents of his great house between the sea and the beautiful holy mountain: but he will come to his end with no helper.সে সমুদ্র ও সুন্দর পবিত্র পর্বতের মাঝখানে তার রাজকীয তাঁবু খাঁটাবে| কিন্তু শেষ পর্য়ন্ত ঐ নিষ্ঠুর রাজার মৃত্যু ঘটবে| তার মৃত্যুর সময় তাকে সাহায্য করার জন্য সেখানে কোন ব্যক্তি উপস্থিত থাকবে না|”‘

Bengali Bible