Colossians 4 - DBY (Bengali)
1 Masters, give to bondmen what is just and fair, knowing that *ye* also have a Master in [the] heavens.মনিবেরা, তোমরা তোমাদের ক্রীতদাসদের প্রতি ন্যায় ও সত্ ব্যবহার করো৷ মনে রেখো, স্বর্গে তোমাদেরও এক প্রভু আছেন৷
2 Persevere in prayer, watching in it with thanksgiving;তোমরা প্রার্থনায় নিবিষ্ট থাক; সর্বদা সজাগ থেকো এবং প্রার্থনার সময়ে প্রথমে ঈশ্বরকে ধন্যবাদ জানিও৷
3 praying at the same time for us also, that God may open to us a door of the word to speak the mystery of Christ, on account of which also I am bound,এই সঙ্গে আমাদের জন্যও প্রার্থনা করো, প্রার্থনা করো য়েন ঈশ্বর আমাদের জন্য অপরের কাছে সুসমাচার প্রচারের সুয়োগ করে দেন, প্রার্থনা করো আমরা য়েন সেই নিগূঢ়তত্ত্ব, যা ঈশ্বর খ্রীষ্টের সম্বন্ধে প্রকাশ করেছেন, তাও লোকদের জানাতে পারি৷ এই সত্য প্রচারের জন্যই আমি আজ কারাগারে আছি৷
4 to the end that I may make it manifest as I ought to speak.প্রার্থনা করো য়েন পরিষ্কার করে সেই সত্য লোকদের কাছে আমি তুলে ধরতে পারি, এটাই আমার কর্তব্য৷
5 Walk in wisdom towards those without, redeeming opportunities.যাঁরা খ্রীষ্টেবিশ্বাসী নয় তাদের সঙ্গে বুদ্ধিপূর্বক ব্যবহার করো; আর সমস্ত সুয়োগের সদ্বব্যবহার করো৷
6 [Let] your word [be] always with grace, seasoned with salt, [so as] to know how ye ought to answer each one.তোমাদের কথাবার্তা সব সময় য়েন বিজ্ঞতা ও মাধুর্য়পূর্ণ হয়, তাহলে প্রত্যেক মানুষকে তোমরা যথাযথভাবে উত্তর দিতে পারবে৷
7 Tychicus, the beloved brother and faithful minister and fellow-bondman in [the] Lord, will make known to you all that concerns me;তুখিক খ্রীষ্টেতে আমার স্নেহের ভাই, তিনি প্রভুতে একজন বিশ্বস্ত সেবক ও আমার সহকর্মী৷ তিনি গিয়ে আমার প্রতি কি ঘটছে তার সব তোমাদের জানাবেন৷
8 whom I have sent to you for this very purpose, that he might know your state, and that he might encourage your hearts:আমি তোমাদের কাছে তাকে এই উদ্দেশ্যেই পাঠালাম৷ আমি চাই য়েন তোমরা জানতে পার আমরা সকলে কেমন আছি৷ আমি তাকে পাঠালাম, য়েন তিনি গিয়ে তোমাদের মনে ভরসা দেন৷
9 with Onesimus, the faithful and beloved brother, who is [one] of you. They shall make known to you everything here.আমি ওনীষিমাসের সঙ্গে তাকে পাঠালাম৷ ওনীষিমাস হলেন খ্রীষ্টেতে একজন বিশ্বস্ত ও প্রিয় ভাই৷ তিনি তো তোমাদের দলেরই একজন৷ তুখিক ওনীষিমাস গিয়ে এখানকার সব সমাচার তোমাদের দেবেন৷
10 Aristarchus my fellow-captive salutes you, and Mark, Barnabas's cousin, concerning whom ye have received orders, (if he come to you, receive him,)আরিষ্টার্খ তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন, তিনি আমার এখানে কারাগারের মধ্যে আছেন আর বার্ণবার খুড়তুতো ভাই মার্কও তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন৷ মার্কের ব্যাপারে এর আগেই তোমাদের জানিয়ে ছিলাম৷ তিনি ওখানে গেলে তাঁকে সাদরে গ্রহণ করো৷
11 and Jesus called Justus, who are of the circumcision. These [are the] only fellow-workers for the kingdom of God who have been a consolation to me.যুষ্ট (যাকে যীশু বলেও ডাকা হয়) তিনিও তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন৷ ইহুদীদের মধ্য থেকে যাঁরা খ্রীষ্টবিশ্বাসী হয়েছেন, তাদের মধ্যে কেবল এঁরাই আমার সঙ্গে ঈশ্বরের রাজ্য বিস্তারের জন্য কাজ করছেন৷ এঁরা আমার মনে আনন্দ দিয়েছেন৷
12 Epaphras, who is [one] of you, [the] bondman of Christ Jesus, salutes you, always combating earnestly for you in prayers, to the end that ye may stand perfect and complete in all [the] will of God.ইপাফ্রাও তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন; তিনি তো তোমাদেরই লোক, তিনি খ্রীষ্ট যীশুর একজন সেবক৷ তিনি সব সময় তোমাদের জন্য ব্যাকুলভাবে প্রার্থনা করেন য়েন তোমরা ঈশ্বরের ইচ্ছায় আত্মিকভাবে বৃদ্ধিলাভ কর, সিদ্ধ হও ও ঈশ্বরের অভিপ্রেত সব কিছুতে তোমরা পূর্ণ হও৷
13 For I bear him witness that he labours much for you, and them in Laodicea, and them in Hierapolis.আমি তাঁর বিষয়ে এই সাক্ষ্য দিচ্ছি য়ে তিনি তোমাদের জন্য ও লায়দিকেয়া এবং হিয়রাপলির খ্রীষ্ট-বিশ্বাসীদের জন্য কঠোর পরিশ্রম করেছেন৷
14 Luke, the beloved physician, salutes you, and Demas.আমাদের প্রিয় চিকিত্সক লূক ও দীমা তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন৷
15 Salute the brethren in Laodicea, and Nymphas, and the assembly which [is] in his house.তোমরা লায়দিকেযা সমবিশ্বাসী ভাই ও বোনেদের এবং নুম্ফাকে ও তার গৃহে য়ে মণ্ডলী সমবেত হন তাঁদের সকলকে আমার শুভেচ্ছা জানিও৷
16 And when the letter has been read among you, cause that it be read also in the assembly of Laodiceans, and that *ye* also read that from Laodicea.এই চিঠি পড়ার পর তোমরা এই চিঠিটি লায়দিকেয়ার মণ্ডলীতে পাঠিয়ে দিও এবং নিশ্চিতভাবে দেখো যাতে ঐ মণ্ডলীকে তা পড়ে শোনানো হয়৷ আমি লায়দিকেয়ার মণ্ডলীকে য়ে চিঠি লিখছি তা তোমরাও পাঠ করো৷
17 And say to Archippus, Take heed to the ministry which thou hast received in [the] Lord, to the end that thou fulfil it.আর্খিপ্পকে বোলো, ‘প্রভু তোমাকে য়ে কাজ দিয়েছেন তা নিশ্চয় করে শেষ করো৷’
18 The salutation by the hand of me Paul. Remember my bonds. Grace [be] with you.আমি পৌল, নিজে হাতে লিখে তোমাদের আমার শুভেচ্ছা জানাচ্ছি৷ আমাকে স্মরণে রেখো, আমি কারাগারে বন্দী অবস্থায় আছি৷ ঈশ্বরের অনুগ্রহ তোমাদের সহবর্তী হোক্৷
Bengali Bible