Bible

Mark 14 - DBY (Bengali)

1 Now the passover and the [feast of] unleavened bread was after two days. And the chief priests and the scribes were seeking how they might seize him by subtlety and kill him.দুদিন পরে নিস্তারপর্ব এবং খামিরবিহীন রুটির উত্‌সব পর্ব৷প্রধান যাজকরা এবং ব্যবস্থার শিক্ষকরা সেই সময়ে তাঁকে কেমন করে ছলে বলে গ্রেপ্তার করে মেরে ফেলতে পারে তারই চেষ্টা করছিলেন৷

2 For they said, Not in the feast, lest perhaps there be a tumult of the people.তাঁরা বললেন, ‘উত্‌সবের সময় আমরা এটা করব না, কারণ তাতে লোকেদের মধ্যে গণ্ডগোল বেধে যাতে পারে৷’

3 And when he was in Bethany, in the house of Simon the leper, as he lay at table, there came a woman having an alabaster flask of ointment of pure nard, very costly; and having broken the alabaster flask, she poured it out upon his head.যখন তিনি বৈথনিযাতে কুষ্ঠী শিমোনের বাড়িতে ছিলেন, তখন তিনি খেতে বসলে একটি স্ত্রীলোক শ্বেত পাথরের শিশিতে দামী সুগন্ধি জটামাংসীর তেলনিয়ে এল৷ সে শিশিটি ভেঙ্গে তাঁর মাথায় সেই তেল ঢেলে দিল৷

4 And there were some indignant in themselves, and saying, Why has this waste been made of the ointment?কিছু লোক এতে খুব রেগে গিয়ে নিজেদের মধ্যে বলাবলি করল, ‘সুগন্ধি তেলের অপচয় করা হল কেন?

5 for this ointment could have been sold for more than three hundred denarii and given to the poor. And they spoke very angrily at her.এই তেল তো তিনশো দীনারের বেশী দামে বিক্রি করা য়েত এবং সেই টাকা গরীবদের দেওযা য়েত৷’ আর তারা স্ত্রীলোকটির কঠোর সমালোচনা করল৷

6 But Jesus said, Let her alone; why do ye trouble her? she has wrought a good work as to me;কিন্তু যীশু বললেন, ‘ওকে য়েতে দাও৷ তোমরা কেন ওকে দুঃখ দিচ্ছ? সে তো আমার জন্য ভাল কাজই করেছে৷

7 for ye have the poor always with you, and whenever ye would ye can do them good; but me ye have not always.কারণ গরীবরা তোমাদের কাছে সবসময় আসে, তোমরা যখন ইচ্ছা তাদের উপকার করতে পার; কিন্তু আমাকে তোমরা সবসময় পাবে না৷

8 What *she* could she has done. She has beforehand anointed my body for the burial.সে যা করতে পারত তাই করেছে৷ সে আগে থেকে সমাধির উদ্দেশ্যে আমার গায়ে সুগন্ধি তেল ঢেলে দিয়েছে৷

9 And verily I say unto you, Wheresoever these glad tidings may be preached in the whole world, what this [woman] has done shall be also spoken of for a memorial of her.আমি তোমাদের সত্যি বলছি, জগতে য়েখানেই আমার সুসমাচার প্রচার করা হবে, সেখানেই এই স্ত্রীলোকটির স্মরণার্থে তার কাজের কথা বলা হবে৷’

10 And Judas Iscariote, one of the twelve, went away to the chief priests that he might deliver him up to them;তখন সেই বারোজনের মধ্যে একজন যিহূদা ঈষ্করিযোতীয় প্রধান যাজকদের কাছে যীশুকে ধরিয়ে দেবার মতলবে গেল৷

11 and they, when they heard it, rejoiced, and promised him to give money. And he sought how he could opportunely deliver him up.তারা এই কথা শুনে খুব খুশী হলো এবং তাকে টাকা দেবে বলে প্রতিশ্রুতি দিল৷ তখন সে যীশুকে ধরিয়ে দেবার জন্য সুয়োগ খুঁজতে লাগল৷

12 And the first day of unleavened bread, when they slew the passover, his disciples say to him, Where wilt thou that we go and prepare, that thou mayest eat the passover?খামিরবিহীন রুটির পর্বের প্রথম দিন, য়েদিন ইহুদীরা মেষ উত্‌সর্গ করত, সেইদিন তাঁর শিষ্যেরা তাঁকে বললেন, ‘আমরা কোথায় গিয়ে আপনার জন্য ভোজ প্রস্তুত করব, আপনার ইচ্ছা কি?’

13 And he sends two of his disciples, and says to them, Go into the city, and a man shall meet you carrying a pitcher of water; follow him.তখন তিনি শিষ্যদের মধ্যে দুজনকে পাঠিয়ে দিয়ে বললেন, ‘তোমরা শহরে যাও, একটা লোক তোমাদের সামনে পড়বে, য়ে এক কলসী জল নিয়ে আসবে, তাকে অনুসরণ কর৷

14 And wheresoever he enters, say to the master of the house, The Teacher says, Where is my guest-chamber where I may eat the passover with my disciples?সে য়ে বাড়িতে ঢুকবে সেই বাড়ির মালিককে বলবে, ‘গুরু বলেছেন, সেই অতিথির ঘর কোথায় য়েখানে আমি আমার শিষ্যদের সাথে নিস্তারপর্বের ভোজ খেতে পারি৷’

15 and *he* will shew you a large upper room furnished ready. There make ready for us.তখন সে ওপরের একটি বড় সাজানো গোছান ঘর দেখিয়ে দেবে৷ সেখানেই আমাদের জন্য ভোজ প্রস্তুত করো৷’

16 And his disciples went away and came into the city, and found as he had said to them; and they made ready the passover.পরে শিষ্যরা সেখান থেকে শহরে চলে এলেন৷ তিনি য়েরকম বলেছিলেন তাঁরা ঠিক সেইরকম দেখতে পেলেন; আর নিস্তারপর্বের ভোজের আযোজন সেখানেই করলেন৷

17 And when evening was come, he comes with the twelve.সন্ধ্যে হলে সেই বারো জন প্রেরিতদের সাথে তিনি সেখানে এলেন৷

18 And as they lay at table and were eating, Jesus said, Verily I say to you, One of you shall deliver me up; he who is eating with me.যখন তাঁরা একসঙ্গে খেতে বসেছেন, যীশু বললেন, ‘আমি তোমাদের সত্যি বলছি, তোমরা যাঁরা আমার সঙ্গে খেতে বসেছ, তোমাদের মধ্যে একজন আমাকে শত্রুর হাতে তুলে দেবে৷’

19 And they began to be grieved, and to say to him, one by one, Is it *I*? [and another, Is it *I*?]এতে তাঁরা অত্যন্ত দুঃখ পেলেন এবং প্রত্যেকে এক এক করে জিজ্ঞেস করলেন, ‘সে কি আমি?’

20 But he answered and said to them, One of the twelve, he who dips with me in the dish.তিনি তাদের বললেন, ‘এই বারোজনের মধ্যে য়ে জন আমার সঙ্গে বাটিতে রুটি ডুবিয়ে খাচ্ছে সেই সে জন৷

21 The Son of man goes indeed as it is written concerning him, but woe to that man by whom the Son of man is delivered up; [it were] good for that man if he had not been born.মানবপুত্রের ব্যাপারে শাস্ত্রে য়েমন লেখা আছে, ঠিক সেইভাবে তিনি চলে যাবেন৷ কিন্তু ধিক্ সেই লোকটিকে য়ে মানবপুত্রকে শত্রুর হাতে ধরিয়ে দেবে৷ সেই লোকটির জন্ম না হওযাই ভাল ছিল৷

22 And as they were eating, Jesus, having taken bread, when he had blessed, broke [it], and gave [it] to them, and said, Take [this]: this is my body.তাঁরা যখন খাচ্ছিলেন, সেই সময় তিনি রুটি নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন৷ রুটি খানি ছিঁড়ে টুকরো টুকরো করে তা শিষ্যদের দিয়ে বললেন, ‘এটা নাও: এটা আমার শরীর৷’

23 And having taken [the] cup, when he had given thanks, he gave [it] to them, and they all drank out of it.তারপর তিনি পেযালা তুলে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে শিষ্যদের হাতে দিলেন৷ আর তাঁরা সকলে তা থেকে পান করলেন৷

24 And he said to them, This is my blood, that of the [new] covenant, that shed for many.তিনি তাঁদের বললেন, ‘এটা আমার নতুন নিয়মের রক্ত যা অনেকের জন্যই পাতিত হবে৷

25 Verily I say to you, I will no more drink at all of the fruit of the vine, until that day when I drink it new in the kingdom of God.আমি তোমাদের সত্যি বলছি, আমি আর দ্রাক্ষারস পান করব না, যতদিন পর্যন্ত না আমি ঈশ্বরের রাজ্যে সেই দিনে নতুন দ্রাক্ষারস পান না করি৷’

26 And having sung a hymn, they went out to the mount of Olives.এরপর তাঁরা স্তবগান করে জৈতুন পর্বতের দিকে গেলেন৷

27 And Jesus says to them, All ye shall be offended, for it is written, I will smite the shepherd, and the sheep shall be scattered abroad.যীশু তাদের বললেন, ‘তোমরা সকলে বিশ্বাস হারাবে, কারণ শাস্ত্রে লেখা আছে, ‘আমি মেষপালককে আঘাত করব এবং মেষেরা চারদিকে ছড়িয়ে পড়বে৷’সখরিয় 13:7

28 But after I am risen, I will go before you into Galilee.আমি বেঁচে উঠলে, তোমাদের আগে গালীলে যাব৷’

29 But Peter said to him, Even if all should be offended, yet not *I*.পিতর তাঁকে বললেন, ‘এমনকি সকলে বিশ্বাস হারালেও আমি হারাব না৷’

30 And Jesus says to him, Verily I say to thee, that thou to-day, in this night, before [the] cock shall crow twice, thou shalt thrice deny me.তখন যীশু তাঁকে বললেন, ‘আমি সত্যি বলছি, আজ এই রাতেই দুবার মোরগ ডাকার আগে তুমি আমাকে তিনবার অস্বীকার করবে৷’

31 But he said [so much] exceedingly the more, If I should have to die with thee, I will in no wise deny thee. And likewise said they all too.কিন্তু পিতর আরও জোর দিয়ে বললেন, ‘যদি আপনার সঙ্গে মরতেও হয়, তবুও আমি আপনাকে অস্বীকার করব না৷’ বাকি সকলে সেই একই শপথ করলেন৷

32 And they come to a place of which the name [is] Gethsemane, and he says to his disciples, Sit here while I shall pray.তখন তাঁরা গেত্‌শিমানী নামে একস্থানে এলেন৷ আর যীশু তাঁর শিষ্যদের বললেন, ‘যতক্ষণ আমি প্রার্থনা করি, তোমরা এখানে বসে থাক৷’

33 And he takes with him Peter and James and John, and he began to be amazed and oppressed in spirit.পরে তিনি পিতর, যাকোব এবং য়োহনকে সঙ্গে নিয়ে গেলেন, সেসময় ব্যথায় তাঁর আত্মা ব্যাকুল হয়ে উঠল৷

34 And he says to them, My soul is full of grief even unto death; abide here and watch.তিনি তাঁদের বললেন, ‘আমার প্রাণ মৃত্যু পর্যন্ত উদ্বেগে আচ্ছন্ন৷ তোমরা এখানে থাক আর জেগে থাক৷’

35 And, going forward a little, he fell upon the earth; and he prayed that, if it were possible, the hour might pass away from him.পরে কিছুটা এগিয়ে মাটিতে উপুড় হয়ে পড়ে তিনিপ্রার্থনা করলেন য়ে যদি সন্ভব হয় তবে এই দুঃখের সময়টা তাঁর কাছ থেকে সরে যাক৷

36 And he said, Abba, Father, all things are possible to thee: take away this cup from me; but not what *I* will, but what *thou* [wilt].তিনি বললেন, ‘আব্বা, পিতা তোমার পক্ষে তো সবই সন্ভব৷ এই পানপাত্রআমার কাছ থেকে দূরে সরিয়ে নাও৷ কিন্তু তবুও আমি যা চাই তা নয়; তোমার ইচ্ছাই পূর্ণ হোক৷’

37 And he comes and finds them sleeping. And he says to Peter, Simon, dost thou sleep? Hast thou not been able to watch one hour?পরে তিনি এসে দেখলেন তাঁরা ঘুমিয়ে পড়েছেন, আর তিনি পিতরকে বললেন, ‘শিমোন তুমি কি ঘুমিয়ে পড়েছ? তুমি একঘন্টাও জেগে থাকতে পারলে না?

38 Watch and pray, that ye enter not into temptation. The spirit indeed [is] willing, but the flesh weak.তোমরা জেগে থাক এবং প্রার্থনা কর, যাতে প্রলুধ্ধ না হও৷ আত্মা ইচ্ছুক কিন্তু শরীর দুর্বল৷’

39 And going away, he prayed again, saying the same thing.তিনি আবার গেলেন এবং একই কথা বলে প্রার্থনা করলেন৷

40 And returning, he found them again sleeping, for their eyes were heavy; and they knew not what they should answer him.তারপর ফিরে এসে দেখলেন তাঁরা ঘুমাচ্ছেন, কারণ ঘুমে তাদের চোখ বন্ধ হয়ে আসছিল৷ তাঁরা যীশুর দিকে তাকিয়ে তাঁকে কি বলবেন বুঝে উঠতে পারছিলেন না৷

41 And he comes the third time and says to them, Sleep on now, and take your rest. It is enough; the hour is come; behold, the Son of man is delivered up into the hands of sinners.পরে তিনি তৃতীয়বার এসে তাঁদের বললেন, ‘তোমরা কি এখনও ঘুমোচ্ছ, বিশ্রাম করছ? যথেষ্ট হয়েছে৷ সময় হয়ে গেছে৷ দেখ, মানবপুত্রকে বিশ্বাসঘাতকতা করে পাপীদের হাতে তুলে দেওযা হচ্ছে৷

42 Arise, let us go; behold, he that delivers me up has drawn nigh.ওঠ! আমরা যাই! ঐ দেখ, য়ে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সে আসছে৷’

43 And immediately, while he was yet speaking, Judas comes up, [being] one of the twelve, and with him a great crowd, with swords and sticks, from the chief priests and the scribes and the elders.আর তিনি যখন কথা বলছিলেন, সেই সময় যিহূদা, সেই বারোজন প্রেরিতের মধ্যে একজন এল৷ আর তার সাথে অনেক লোক তরোয়াল লাঠি নিয়ে এল৷ প্রধান যাজক, ব্যবস্থার শিক্ষক এবং বয়স্ক ইহুদী নেতারা এই লোকদের পাঠিয়েছিলেন৷

44 Now he that delivered him up had given them a sign between them, saying, Whomsoever I shall kiss, that is he; seize him, and lead [him] away safely.সেই বিশ্বাসঘাতক যিহূদা তাদের এই সঙ্কেত দিয়েছিল; ‘যাকে আমি চুমু দেব, সেই ঐ লোকটি৷ তোমরা তাকে ধরে পাহারা দিয়ে নিয়ে যাবে৷’

45 And being come, straightway coming up to him, he says, Rabbi, Rabbi; and he covered him with kisses.সে উপস্থিত হয়েই যীশুর কাছে গিয়ে বলল, ‘গুরু!’ বলেই তাঁকে চুমু দিল৷

46 And they laid their hands upon him and seized him.তখন তারা তাঁকে ধরে গ্রেপ্তার করল৷

47 But a certain one of those who stood by, having drawn his sword, struck the bondman of the high priest, and took off his ear.যাঁরা তাঁর কাছে দাঁড়িয়েছিল তাদের মধ্যে একজন নিজের তরোয়াল বের করে মহাযাজকের চাকরকে আঘাত করে তার কান কেটে দিল৷

48 And Jesus answering said to them, Are ye come out as against a robber, with swords and sticks to take me?তখন যীশু তাদের বললেন, ‘তোমরা লাঠি, তরোযাল নিয়ে আমাকে ধরতে এসেছ৷ মনে হচ্ছে আমি একজন দস্যু৷

49 I was daily with you teaching in the temple, and ye did not seize me; but [it is] that the scriptures may be fulfilled.আমি প্রতিদিন মন্দিরে তোমাদের মধ্যে থেকেছি ও শিক্ষা দিয়েছি, তখন তো আমায় ধরলে না৷ কিন্তু শাস্ত্রের বাণী সফল হবেই৷’

50 And all left him and fled.তখন তাঁর সব শিষ্যেরা তাঁকে ফেলে পালিয়ে গেলেন৷

51 And a certain young man followed him with a linen cloth cast about his naked [body]; and [the young men] seize him;আর একজন যুবক উলঙ্গ শরীরে একটি চাদর জড়িয়ে তাঁকে অনুসরণ করল৷ তারা তাকে গ্রেপ্তার করার চেষ্টা করল৷

52 but he, leaving the linen cloth behind [him], fled from them naked.কিন্তু সে চাদরটি ফেলে উলঙ্গ অবস্থায় পালিয়ে গেল৷

53 And they led away Jesus to the high priest. And there come together to him all the chief priests and the elders and the scribes.তখন তারা যীশুকে মহাযাজকের কাছে নিয়ে এল৷ প্রধান যাজকরা, বয়স্ক ইহুদী নেতারা এবং ব্যবস্থার শিক্ষকরা সকলে এক জায়গায় জড়ো হলেন৷

54 And Peter followed him at a distance, till [he was] within the court of the high priest's palace; and he was sitting with the officers and warming himself in the light [of the fire].আর পিতর দূরে দূরে থেকে যীশুর পেছনে য়েতে য়েতে মহাযাজকের উঠোন পর্যন্ত গেলেন এবং রক্ষীদের সঙ্গে বসে আগুন পোহাতে লাগলেন৷

55 And the chief priests and the whole sanhedrim sought testimony against Jesus to cause him to be put to death, and did not find [any].তখন প্রধান যাজকরা এবং মহাসভার সকলেই এমন একজন সাক্ষী খুঁজছিলেন যার কথার জোরে যীশুকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যায়; কিন্তু তেমন সাক্ষ্য তারা পেলেন না৷

56 For many bore false witness against him, and their testimony did not agree.কারণ অনেকে তাঁর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিল বটে কিন্তু তাদের সাক্ষ্য মিলল না৷

57 And certain persons rose up and bore false witness against him, saying,তখন কিছু লোক তাঁর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে বলল,

58 *We* heard him saying, *I* will destroy this temple which is made with hands, and in the course of three days I will build another not made with hands.‘আমরা তাঁকে বলতে শুনেছি, ‘মানুষের হাতে তৈরী এই মন্দিরটি ভেঙ্গে ফেলব এবং তিন দিনের মধ্যে মানুষের হাত দিয়ে তৈরী নয় এমনই একটি মন্দির আমি গড়ে তুলব৷”

59 And neither thus did their testimony agree.কিন্তু এতেও তাদের সাক্ষ্যের প্রমাণ মিলল না৷

60 And the high priest, rising up before them all, asked Jesus, saying, Answerest thou nothing? What do these testify against thee?তখন মহাযাজক সকলের সামনে দাঁড়িয়ে যীশুকে জিজ্ঞেস করলেন, ‘তুমি কি কিছুই উত্তর দেবে না? এই সমস্ত লোকরা তোমার বিরুদ্ধে কি সাক্ষ্য দিচ্ছে?’

61 But he was silent, and answered nothing. Again the high priest asked him, and says to him, *Thou* art the Christ, the Son of the Blessed?কিন্তু তিনি চুপচাপ থাকলেন, কোন উত্তর দিলেন না৷ আবার মহাযাজক তাঁকে জিজ্ঞেস করলেন, ‘তুমি কি সেই পরম খ্রীষ্ট পরম ধন্য, ঈশ্বরের পুত্র?’

62 And Jesus said, *I* am, and ye shall see the Son of man sitting at the right hand of power, and coming with the clouds of heaven.যীশু বললেন, ‘হ্যাঁ, আমিই ঈশ্বরের পুত্র৷ তোমরা একদিন মানবপুত্রকে ঈশ্বরের ডানপাশে বসে থাকতে আকাশের মেঘে আবৃত হয়ে আসতে দেখবে৷’

63 And the high priest, having rent his clothes, says, What need have we any more of witnesses?তখন মহাযাজক তাঁর পোশাক ছিঁড়ে বললেন, ‘আমাদের সাক্ষীর আর কি প্রযোজন?

64 Ye have heard the blasphemy; what think ye? And they all condemned him to be guilty of death.তোমরা তো ঈশ্বর নিন্দা শুনলে৷ তোমাদের কি মনে হয়?’ তারা সকলে তাঁকে দোষী স্থির করে বলল, ‘এঁর মৃত্যুদণ্ড হওযা উচিত৷’

65 And some began to spit upon him, and cover up his face, and buffet him, and say to him, Prophesy; and the officers struck him with the palms of their hands.তখন কেউ কেউ তাঁর মুখে থুথু ছিটিয়ে দিল, তাঁর মুখ ঢেকে ঘুষি মারল এবং বলতে লাগল, ‘ভাববাণী করে বল তো, কে তোমাকে ঘুষি মারল?’ পরে রক্ষীরা তাঁকে মারতে মারতে নিয়ে গেল৷

66 And Peter being below in the palace-court, there comes one of the maids of the high priest,পিতর যখন নীচে উঠোনে ছিলেন, তখন মহাযাজকের একজন চাকরানী এল৷

67 and seeing Peter warming himself, having looked at him, says, And *thou* wast with the Nazarene, Jesus.সে পিতরকে আগুন পোহাতে দেখে তাঁর দিকে তাকিয়ে বলল, ‘তুমিও তো নাসরতীয় যীশুর সঙ্গে ছিলে?’

68 But he denied, saying, I know not nor understand what thou sayest. And he went out into the vestibule; and a cock crew.কিন্তু পিতর অস্বীকার করে বললেন, ‘আমি জানি না, আর বুঝতেও পারছি না তুমি কি বলছ?’ এই বলে তিনি বারান্দার দিকে য়েতেই একটা মোরগ ডেকে উঠল৷

69 And the maid, seeing him, again began to say to those that stood by, This is [one] of them.কিন্তু চাকরানীটা তাকে দেখে, যাঁরা তার কাছে দাঁড়িয়েছিল তাদের বলতে লাগল, ‘এই লোকটি ওদেরই একজন!’

70 And he again denied. And again, after a little, those that stood by said to Peter, Truly thou art [one] of them, for also thou art a Galilean.তিনি আবার অস্বীকার করলেন৷ কিছুক্ষণ বাদে যাঁরা সেখানে দাঁড়িয়েছিল তারা পিতরকে বলল, ‘সত্যি তুমি তাদের একজন, কারণ তুমি গালীলের লোক৷’

71 But he began to curse and to swear, I know not this man of whom ye speak.তিনি অভিশাপ দিয়ে শপথ করে বলতে লাগলেন, ‘তোমরা য়ে লোকটির কথা বলছ, তাকে আমি চিনি না৷’

72 And the second time a cock crew. And Peter remembered the word that Jesus said to him, Before [the] cock crow twice, thou shalt deny me thrice; and when he thought thereon he wept.আর সঙ্গে সঙ্গে দ্বিতীয়বার মোরগটি ডেকে উঠল, তাতে যীশু য়ে কথা বলেছিলেন, ‘মোরগটি দুবার ডাকার আগে তুমি তিনবার আমাকে অস্বীকার করবে’ সে কথা পিতরের মনে পড়ল আর তিনি কান্নায় ভেঙ্গে পড়লেন৷

Bengali Bible