Isaiah 66:6-21 in Bengali
Isaiah 66:6
শোন! শহর ও মন্দির থেকে একটা জোরালো শব্দ আসছে| সেই শব্দ শএুদের প্রভুর শাস্তি প্রদানের| প্রভু নিজের শএুদের প্রাপ্য শাস্তি দিচ্ছেন|
Isaiah 66:7
“যন্ত্রণা ভোগ করার আগে একজন মহিলা শিশুর জন্ম দিতে পারে না|
Isaiah 66:8
যাকে জন্ম দিচ্ছে তাকে দেখার আগেই এক জন মহিলা অবশ্যই যন্ত্রণা ভোগ করে| একই ভাবে কোন লোক কি এক দিনে নতুন পৃথিবী সৃষ্টি হতে দেখেছে? কোন লোক কি এক দিনে একটি নতুন জাতির সৃষ্টি হতে দেখেছে? প্রসব যন্ত্রণার মত ঐ দেশটিরও প্রথম যন্ত্রণা থাকবে| জন্ম যন্ত্রণার পরই দেশটি তার ছেলেমেয়েদের অর্থাত্ একটি নতুন জাতির জন্ম দেবে|
Isaiah 66:9
একই ভাবে কোন নতুন জিনিসকে জন্মগ্রহণের অনুমতি না দিয়ে আমি কাউকে যন্ত্রণা দেব না|”প্রভু বলেন, “আমি প্রতিজ্ঞা করছি, কোন নতুন জিনিষকে জন্ম দেওয়া ব্যতিরেকে আমি তোমাদের প্রসব যন্ত্রণা দেব না|”
Isaiah 66:10
জেরুশালেম সুখী হও| জেরুশালেমকে যারা ভালবাসে তারা সুখী হও| দুঃখ জনক ঘটনা জেরুশালেমে ঘটেছে| তাই তোমাদের কেউ কেউ বিষন্ন| কিন্তু এখন তোমাদের খুশি হওয়া উচিত্|
Isaiah 66:11
কেন? কারণ তার স্তন থেকে দুধ বেরিয়ে আসার মতো তোমরা করুণা পাবে| সেই দুধ সত্যি তোমাদের সন্তুষ্ট করবে| তোমরা সেই দুধ পান করে তার সমৃর্দ্ধিতে নিজেদের সন্তুষ্ট করবে|
Isaiah 66:12
প্রভু বলেন, “দেখো! আমি তোমাদের শান্তি দেব| শান্তি আসবে নদীর মতো| পৃথিবীর সব জাতির কাছ থেকে আসবে ঐশ্বর্য়| ঐশ্বর্য় আসবে বন্যার জলের মতো| তোমরা শিশুর মতো সেই ‘দুধ’ পান করবে| আমি তোমাদের কোলে তুলে নেব, হাঁটুতে বসিযে দোল খাওয়াব|
Isaiah 66:13
মা যেমন তার ছেলেকে আরাম দেয়, আমি তোমাদের সেই ভাবে আরাম দেব এবং তোমরা জেরুশালেমে আরাম পাবে|”
Isaiah 66:14
তোমরা যা দেখবে তাতেই আনন্দ পাবে| তোমরা ঘাসের মত মুক্ত এবং বড় হবে| প্রভুর দাসরা দেখতে পাবে তাঁর ক্ষমতা কিন্তু শএুরা দেখতে পাবে প্রভুর রোধ|
Isaiah 66:15
তাকাও, প্রভু আগুন নিয়ে আসছেন| ঝড়ের মতো প্রভুর রথ আসছে| প্রভু সেই সব লোকের ওপর তাঁর শাস্তি প্রদান করবেন| যখন তিনি রুদ্ধ, তখন তিনি ওইসব লোকদের আগুনের শিখা দিয়ে শাস্তি দেবেন|
Isaiah 66:16
প্রভু লোকদের বিচার করবেন| তারপর তিনি লোকদের আগুন আর তরবারি দিয়ে ধ্বংস করবেন| বহু মানুষেরই তিনি বিনাশ ঘটাবেন|
Isaiah 66:17
সেই সব লোকরা তাদের বিশেষ বাগানগুলিতে পূজোর আগে নিজেদের শুদ্ধ করবার জন্য স্নান করে| নিজেদের বিশেষ বাগানে তারা একে অন্যকে অনুসরণ করে| যখন তারা তাদের মূর্ত্তির পূজা করে তারপর প্রভু ঐসব লোকদের ধ্বংস করবেন|“ঐসব লোকরা শুয়োর ও ইঁদুরের মাংস এবং অন্যান্য নোংরা জিনিস খায়| তবে তারা সবাই একসঙ্গে ধ্বংস হবে|” প্রভু বয়ং একথা বলেছেন|
Isaiah 66:18
“ঐসব লোকদের চিন্তায ও কাজে রয়েছে অপকর্ম| তাই আমি আসছি ওদের শাস্তি দিতে| আমি সব জাতির সব মানুষকে একত্রিত করব| সব লোকরা একসঙ্গে এসে আমার ক্ষমতা দেখবে| আমি কাউকে কাউকে বিশেষ চিহ্ন দিয়ে রাখব এবং তাদের রক্ষা করব|
Isaiah 66:19
যারা রক্ষা পেয়েছে তাদের কয়েক জনকে আমি তর্শীশ, লিবিযা, লূদ, তূবল, গ্রীস ও অন্যান্য দূরবর্তী দেশসমূহে পাঠাব| ঐসব লোকরা কখনও আমার সম্বন্ধে শোনেনি| তারা কখনও আমার মহিমা দেখেনি| তাই রক্ষা পাওয়া ওই সব লোকরা অন্যান্য জাতিগুলিকে আমার মহিমার কথা জানাবে|
Isaiah 66:20
তারাই তোমাদের ভাইবোনদের অন্যান্য সমস্ত জাতি থেকে নিয়ে আসবে| তারা তোমাদের ভাইবোনদের আনবে জেরুশালেমে, আমার পবিত্র পর্বত সিয়োনে| তোমাদের ভাইবোনরা আসবে ঘোড়া, গাধা, উট, যুদ্ধে ব্যবহৃত ছোট ছোট যান প্রভৃতিতে চেপে| প্রভুর মন্দিরে ইস্রায়েলের মানুষরা যেমন উপহার নিয়ে যায় তেমনি তোমাদের ভাই-বোনরা উপহার হয়ে আসবে|
Isaiah 66:21
আমি বেছে কাউকে যাজক এবং কাউকে যাজকদের সাহায্যকারী বানাবো|” তা প্রভু বয়ং একথাগুলি বলেছেন|
Bengali Bible