Acts 19 - BBE (Bengali)
1 And it came about that while Apollos was at Corinth, Paul, having gone through the higher country, came to Ephesus, where there were certain disciples:আপল্লো যখন করিন্থে ছিলেন তখন পৌল সেই অঞ্চলের মধ্য দিয়ে য়েতে য়েতে ইফিষে এসে পৌঁছলেন৷ সেখানে তিনি য়োহন বাপ্তাইজকের কয়েকজন অনুগামীর দেখা পেলেন৷
2 And he said to them, Did you get the Holy Spirit when you had faith? And they said to him, No, we have had no knowledge of the Holy Spirit.তিনি তাদের বললেন, ‘তোমরা যখন বিশ্বাসী হও, তখন কি পবিত্র আত্মা পেয়েছিলে?’তারা তাঁকে বলল, ‘কই? পবিত্র আত্মা বলে য়ে কিছু আছে এমন কথা তো আমরা কখনও শুনি নি!’
3 And he said, What sort of baptism did you have? And they said, The baptism of John.তিনি তাদের বললেন, ‘তবে তোমাদের কি ধরণের বাপ্তিস্ম হয়েছিল?’তারা বলল, ‘য়োহন য়ে ধরণের বাপ্তিস্ম দিতেন৷’
4 And Paul said, John gave a baptism which goes with a change of heart, saying to the people that they were to have faith in him who was coming after him, that is, in Jesus.পৌল বললেন, ‘য়োহন মন-ফেরানোর জন্য লোকদের বাপ্তাইজ করতেন৷ তিনি তাদের বলতেন, তাঁর পরে যিনি আসছেন, তাঁর ওপর অর্থাত যীশুর ওপর বিশ্বাস কর৷’
5 And hearing this, they had baptism in the name of the Lord Jesus.তারা একথা শুনে প্রভু যীশুর নামে বাপ্তাইজ হল৷
6 And when Paul had put his hands on them, the Holy Spirit came on them; and they had the power of talking in tongues, and acting like prophets.এরপর পৌল তাদের ওপর হাত রাখলে, তাদের ওপর পবিত্র আত্মা নেমে এলেন৷ তারা নানা ভাষায় কথা বলতে ও ভাববাণী বলতে শুরু করল৷
7 And there were about twelve of these men.তারা মোট বারো জন পুরুষ ছিল৷
8 And he went into the Synagogue, and for three months he was preaching there without fear, reasoning and teaching about the kingdom of God.এরপর পৌল সমাজ-গৃহে গেলেন, আর সেখানে তিন মাস ধরে নির্ভীকভাবে কথা বললেন এবং যুক্তিসহ ঈশ্বরের রাজ্যের বিষয়ে বুঝিয়ে দিলেন৷
9 But because some of the people were hard-hearted and would not give hearing, saying evil words about the Way before the people, he went away from them, and kept the disciples separate, reasoning every day in the school of Tyrannus.কিন্তু তাদের মধ্যে কয়েকজন তাঁর কথা মানতে চাইল না৷ তারা প্রকাশ্যে খ্রীষ্টের পথের বিরুদ্ধে নিন্দা করতে লাগল৷ তখন পৌল তাদের ছেড়ে চলে গেলেন, যীশুর অনুগামীদের সঙ্গে নিয়ে গেলেন৷ পরে প্রতিদিন তুরাণের ভাষণ কক্ষে পৌল তাদের নিয়ে শাস্ত্র আলোচনা করতে লাগলেন৷
10 And this went on for two years, so that all those who were living in Asia had knowledge of the word of the Lord, Greeks as well as Jews.এইভাবে দুবছর কেটে গেল, এর ফলে এশিয়ায় যাঁরা বাস করত, কি ইহুদী, কি গ্রীক সকলেই প্রভুর বাক্য শুনলেন৷
11 And God did special works of power by the hands of Paul:ঈশ্বর পৌলের হাত দিয়ে অনেক অলৌকিক ঘটনা সম্পন্ন করালেন৷
12 So that bits of linen and clothing from his body were taken to people who were ill, and their diseases went away from them and the evil spirits went out.এমন কি তাঁর স্পর্শ করা গামছা অসুস্থ লোকদের গায়ে ছোঁয়ালে তাদের রোগ ভাল হয়ে য়েত, আর অশুচি আত্মারাও তাদের মধ্য থেকে বের হয়ে য়েত৷
13 But some of the Jews who went from place to place driving out evil spirits, took it on themselves to make use of the name of the Lord Jesus over those who had evil spirits, saying, I give you orders, by Jesus, whom Paul is preaching.সেই সময়ে কয়েকজন ইহুদী ওঝা ঘুরে বেড়াত, যাঁরা অশুচি আত্মায় পাওয়া লোকদের ছাড়াতো৷ ইহুদী মহাযাজক শীভার সাত ছেলেও এই কাজ করছিল৷
14 And there were seven sons of a man named Sceva, a Jew and a chief priest, who did this.এই ইহুদীরা লোকদের মধ্য থেকে অশুচি আত্মা তাড়াতে প্রভু যীশুর নাম ব্যবহার করত৷ তারা বলত, ‘য়ে যীশুর কথা পৌল প্রচার করছেন, সেই যীশুর নামে আমি আদেশ করছি এর মধ্য থেকে বের হয়ে যাও!’
15 And the evil spirit, answering, said to them, I have knowledge of Jesus, and of Paul, but who are you?কিন্তু একবার অশুচি আত্মা সেই ইহুদীদের বলল, ‘আমি যীশুকে জানি, পৌলকেও জানি, কিন্তু তোরা আবার কে?’
16 And the man in whom the evil spirit was, jumping on them, was stronger than the two of them, and overcame them, so that they went running from that house, wounded and without their clothing.এরপর যার মধ্যে দিয়াবলের অশুচি আত্মা বাস করছিল, সে ঝাঁপিয়ে পড়ে সেই শীভার ছেলেদের সবাইকে ধরাশাযী করল৷ এর ফলে সেই ইহুদীরা আহত ও উলঙ্গ অবস্থায় বাড়ি ছেড়ে পালিয়ে গেল৷
17 And this came to the ears of all those, Jews and Greeks, who were living at Ephesus; and fear came on them all, and the name of the Lord Jesus was made great.ইহুদী ও গ্রীক যাঁরা ইফিষে থাকত, তারা সবাই এই ঘটনার কথা জানতে পারল৷ এর ফলে তাদের সকলের মধ্যে ত্রাসের সঞ্চার হল; আর প্রভুর নাম সমাদৃত হল৷ লোকেরা যীশুর নামকে আরও উচ্চ সম্মান দিতে লাগল৷
18 And a number of those who had faith came and made a public statement of their sins and all their acts.অনেকে যাঁরা বিশ্বাসী হল তারা নিজের নিজের অপকর্মের কথা প্রকাশ্যে স্বীকার করল৷
19 And a great number of those who were experts in strange arts took their books and put them on the fire in front of everyone: and when the books were valued they came to fifty thousand bits of silver.আবার অনেকে যাঁরা যাদুক্রিয়া করত, তারা তাদের বইপত্র ও সাজসরঞ্জাম এনে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে দিল, গণনা করে দেখা গেল তার দাম ছিল পঞ্চাশ হাজার রৌপ্য মুদ্রা৷
20 So the word of the Lord was increased very greatly and was full of power.এইভাবে প্রবলভাবে প্রভুর বাক্য প্রসার লাভ করল এবং শক্তিশালী হতে লাগল; আর বহুলোক বিশ্বাস করল৷
21 Now after these things were ended, Paul came to a decision that when he had gone through Macedonia and Achaia he would go to Jerusalem, saying, After I have been there, I have a desire to see Rome.এই ঘটনার পর পৌল ঠিক করলেন য়ে তিনি মাকিদনিয়া ও আখায়া হয়ে জেরুশালেমে যাবেন৷ তিনি বললেন, ‘সেখানে গিয়ে পরে আমি রোমেও যাব৷’
22 And having sent two of his helpers, Timothy and Erastus, into Macedonia, he himself went on living in Asia for a time.তিনি তাঁর দুজন সহকারীকে অর্থাত্ তীমথিয় ও ইরাস্তকে মাকিদনিযায় পাঠালেন আর নিজে কিছু দিন এশিয়ায় রয়ে গেলেন৷
23 And about that time a great outcry took place about the Way.সেই সময় ইফিষে মহা গণ্ডগোলের সৃষ্টি হল৷ ঈশ্বরের পথের বিষয়ই ছিল এই গণ্ডগোলের কারণ৷ ঘটনাটা এইভাবে হল;
24 For there was a certain man named Demetrius, a silver-worker, who made silver boxes for the images of Diana, and gave no small profit to the workmen;দীমীত্রিয় নামে একজন স্বর্ণকার দেবী দীয়ানার রূপোর মন্দির তৈরী করত আর কারিগরদের অনেক কাজ জুগিয়ে দিত৷
25 Whom he got together, with other workmen of the same trade, and said to them, Men, it is clear that from this business we get our wealth.সে তার ব্যবসায়ের সঙ্গে যুক্ত অন্য সব কারিগরদের একত্র করে সভায় বলল, ‘ভাইসব তোমরা জান এই কাজের দ্বারা আমরা সকলে ভালই রোজগার করি৷
26 And you see, for it has come to your ears, that not only at Ephesus, but almost all through Asia, this Paul has been teaching numbers of people and turning them away, saying that those are not gods who are made by men's hands:এও তো দেখতে ও শুনতে পাচ্ছ কেবল এই ইফিষে নয়, প্রায় সমস্ত এশিয়ায় এই পৌল বহু লোককে প্রভাবিত করেছে ও এই বলে ফিরিয়েছে য়ে, মানুষের হাতে গড়া দেবতারা নাকি দেবতাই নয়৷
27 And there is danger, not only that our trade may be damaged in the opinion of men, but that the holy place of the great goddess Diana may be no longer honoured, and that she to whom all Asia and the world give worship, will be put down from her high position.এতে আমাদের এই বৃত্তির য়ে কেবল দুর্নাম হবে তাই নয়, মহাদেবী দীয়ানার মন্দিরও লোকসমক্ষে তুচ্ছ হবে৷ আবার যাকে সমস্ত এশিয়া এমন কি সারা জগত সংসার উপাসনা করে, তিনিও তাঁর বিপুল গরিমা হারাবেন৷’
28 And hearing this, they were very angry, crying out and saying, Great is Diana of Ephesus.এই কথা শুনে লোকেরা প্রচণ্ড রেগে গেল৷ তারা চিত্কার করে বলতে লাগল, ‘ইফিষের দীয়ানাই মহান!’
29 And the town was full of noise and trouble, and they all came running into the theatre, having taken by force Gaius and Aristarchus, men of Macedonia who were journeying in company with Paul.এতে সমস্ত শহরে বিশৃঙ্খলা দেখা দিল৷ সকলে একসঙ্গে রঙ্গভূমির দিকে ছুটল, তারা তাদের সঙ্গে টানতে টানতে নিয়ে চলল গায় ও আরিষ্টার্খ নামে দুজন মাকিদনিয়ান লোককে, যাঁরা পৌলের সঙ্গী ছিলেন৷
30 And when Paul was about to go in to the people, the disciples did not let him.তখন পৌল লোকদের কাছে য়েতে চাইলে অনুগামীরা তাঁকে বাধা দিল, য়েতে দিল না৷
31 And some of the rulers of Asia, being his friends, sent to him, requesting him seriously not to put himself in danger by going into the theatre.সেই প্রদেশের কয়েকজন নেতা যাঁরা তাঁর বন্ধু ছিলেন, তাঁরা পৌলের কাছে লোক পাঠিয়ে অনুরোধ করলেন য়েন তিনি রঙ্গভূমিতে গিয়ে নিজের বিপদ ডেকে না আনেন৷
32 And some said one thing, and some another: for there was no order in the meeting; and most of them had no idea why they had come together.এদিকে নানা লোকে নানা কথা বলে চিত্কার করছিল, কারণ সভার মধ্যে বিশৃঙ্খলা শুরু হয়ে গিয়েছিল, অধিকাংশ লোক জানতই না কেন তারা সেখানে এসেছে৷
33 Then they took Alexander out from among the people, the Jews putting him forward. And Alexander, making a sign with his hand, was about to make a statement to the people in answer:কয়েকজন ইহুদী আলেকসান্দারকে সামনে ঠেলে দিল, একেই জনতার কয়েকজন পরামর্শ দিচ্ছিল৷ তিনি সকলকে ইশারায় চুপ করতে বললেন, ও তাদের কাছে কিছু বলতে চাইলেন৷
34 But when they saw that he was a Jew, all of them with one voice went on crying out for about two hours, Great is Diana of Ephesus.কিন্তু তারা যখন বুঝতে পারল য়ে তিনি একজন ইহুদী তখন জোরে চিত্কার করতে লাগল৷ দুঘন্টা ধরে তারা শুধু এই বলে চেঁচিয়েই চলল, ‘ইফিষের দীয়ানাই মহান!’
35 And when the chief secretary had got the people quiet, he said, Men of Ephesus, is any man without knowledge that the town of Ephesus is the keeper of the holy place of the great Diana, who was sent down from Jupiter?শেষ পর্যন্ত শহরের করণিক জনতাকে শান্ত করে বললেন, ‘হে ইফিষীয়রা, বল দেখি, ইফিষীয়দের শহর য়ে মহাদেবী দীয়ানার মন্দিরের তত্ত্বাবধান করে এবং সেই মন্দিরের পবিত্র পাথর য়ে আকাশ থেকে পড়েছিল তা কে না জানে?
36 So then, because these things may not be doubted, it would be better for you to be quiet, and do nothing unwise.তাই এই কথা যখন কেউ অস্বীকার করতে পারবে না, তখন তোমাদের শান্ত হওয়া উচিত এবং অসংযত কোন কাজ করা উচিত নয়৷
37 For you have taken these men, who are not doing damage to the holy place or talking against our goddess.কারণ এই য়ে লোকদের তোমরা এখানে এনেছ, এরা তো মন্দির লুঠও করে নি বা আমাদের দেবীর অপমানও করে নি৷
38 If, then, Demetrius and the workmen who are with him have a protest to make against any man, the law is open to them, and there are judges; let them put up a cause at law against one another.তাই যদি কারো বিরুদ্ধে দীমীত্রিয় ও তার সম-ব্যবসাযীদের কোন অভিযোগ থাকে, তবে আদালত খোলা আছে, বিচারকেরাও আছেন, তারা সেখানে গিয়ে তাদেব বিরুদ্ধে মামলা করুক!
39 But if any other business is in question, let it be taken up in the regular meeting.আর যদি অন্য কোন বিষয় অনুসন্ধানের থাকে তবে তার বিচার আইনানুগ বিচার সভায় করা য়েতে পারে৷
40 For, truly, we are in danger of being made responsible for this day's trouble, there being no cause for it: and we are not able to give any reason for this coming together. And when he had said this, he sent the meeting away.কারণ এই ভয় আছে য়ে, আমাদের বিরুদ্ধে অভিযোগ আসতে পারে য়ে এই গণ্ডগোলের কারণ আমরাই, এই সভা ডাকার কোন যুক্তিসঙ্গত কারণ আমরা দেখাতে পারব না৷’
41 []এই বলে তিনি সভা ভঙ্গ করলেন৷
Bengali Bible