3 John 1 - WEB (Bengali)
1 The elder to Gaius the beloved, whom I love in truth.আমার প্রিয় বন্ধু গায়েরকে, যাকে আমি সত্যে ভালবাসি, তার প্রতি এই প্রাচীনের পত্র৷
2 Beloved, I pray that you may prosper in all things and be healthy, even as your soul prospers.প্রিয় বন্ধু, আমি জানি তুমি আত্মিকভাবে ভাল আছ; আর তাই আমি প্রার্থনা করি য়েন তোমার সবকিছু ভালভাবে চলে এবং তুমি সুস্থ থাক৷
3 For I rejoiced greatly, when brothers came and testified about your truth, even as you walk in truth.আমি খুব খুশী হলাম, কারণ আমাদের ভাইদের মধ্যে কয়েকজন এসে, তুমি য়ে সত্য ধরে রয়েছ ও য়ে সত্য পথে চলেছ সে বিষয়ে জানাল৷
4 I have no greater joy than this, to hear about my children walking in truth.আমার সন্তানরা য়ে সত্যের পথে চলছে, এই খবর শুনে আমার য়ে আনন্দ হয়, এর থেকে বেশী আনন্দ আমার আর কিছুতে হয় না৷
5 Beloved, you do a faithful work in whatever you accomplish for those who are brothers and strangers.প্রিয় বন্ধু, আমাদের ভাইদের, এমন কি যাঁরা অপরিচিত, তাদের সকলকে তুমি য়ে সাহায্য করে থাক এ অতি উত্তম৷
6 They have testified about your love before the assembly. You will do well to send them forward on their journey in a manner worthy of God,তাঁদের প্রতি তোমার ভালবাসার কথা তাঁরা এখানকার মণ্ডলীর সকলকে বলেছেন৷ তাঁদের যাত্রা পথে সাহায্য করলে তুমি ভালোই করবে৷ এমনভাবে সাহায্য করো য়েন ঈশ্বর খুশী হন,
7 because for the sake of the Name they went out, taking nothing from the Gentiles.কারণ তাঁরা খ্রীষ্টের পরিচর্য়ার উদ্দেশ্যেই যাত্রা শুরু করেছেন; আর তাঁরা এর জন্য যাঁরা খ্রীষ্ট বিশ্বাসী নয় তাদের কাছ থেকে কিছুই গ্রহণ করেন না৷
8 We therefore ought to receive such, that we may be fellow workers for the truth.তাই এই ধরণের লোকদের সাহায্য করতে আমরা বাধ্য, য়েন আমরা সত্যের পক্ষে সহকর্মীরূপে কাজ করি৷
9 I wrote to the assembly, but Diotrephes, who loves to be first among them, doesn't accept what we say.আমি মণ্ডলীকে চিঠি লিখলাম; কিন্তু সেই দিয়ত্রিফি য়ে তাদের নেতা হতে চায়, সে আমাদের কথা গ্রাহ্য় করে না৷
10 Therefore, if I come, I will call attention to his deeds which he does, unjustly accusing us with wicked words. Not content with this, neither does he himself receive the brothers, and those who would, he forbids and throws out of the assembly.এই কারণে আমি ওখানে গেলে সে কি করছে তা প্রকাশ করব৷ সে আমাদের বিরুদ্ধে মিথ্যাভাবে মন্দ কথা বলে, কিন্তু এতেও সে খুশী নয়৷ এছাড়া ভাইদের সে স্বাগত জানাতে অস্বীকার করে৷ এমনকি যাঁরা সেই ভাইদের সাহায্য করতে চায়, দিয়ত্রিফি তাদের সাহায্য করতে দেয় না, বরং তাদের মণ্ডলী থেকে বাইরে বের করে দেয়৷
11 Beloved, don't imitate that which is evil, but that which is good. He who does good is of God. He who does evil hasn't seen God.প্রিয় বন্ধু, যা কিছু মন্দ তার অনুকরণ করো না, কিন্তু যা কিছু ভাল তার অনুকরণ করো৷ য়ে ভাল কাজ করে সে ঈশ্বরের লোক, য়ে মন্দ কাজ করে সে ঈশ্বরকে দেখে নি৷
12 Demetrius has the testimony of all, and of the truth itself; yes, we also testify, and you know that our testimony is true.সকলেই দীমীত্রিয়ের উচ্চ প্রশংসা করে, এমনকি সত্যও তার সাক্ষী, আমরাও সেই একই কথা বলব৷ তুমি জান য়ে আমরা যা বলি তা সত্য৷
13 I had many things to write to you, but I am unwilling to write to you with ink and pen;তোমাকে লেখবার অনেক কথাই আমার ছিল; কিন্তু কালি কলমে তা লিখতে ইচ্ছা করে না৷
14 but I hope to see you soon, and we will speak face to face. Peace be to you. The friends greet you. Greet the friends by name.আশা করি শিগ্গিরই তোমাকে দেখব, তখন আমরা সামনা-সামনি কথাবার্তা বলব৷ [15] তোমার শান্তি হোক্৷ তোমার সব বন্ধুরা তোমায় শুভেচ্ছা জানাচ্ছে৷ আমাদের বন্ধুদের প্রত্যেককে শুভেচ্ছা জানিও৷
Bengali Bible