Bible

2 Peter 2 - DBY (Bengali)

1 But there were false prophets also among the people, as there shall be also among you false teachers, who shall bring in by the bye destructive heresies, and deny the master that bought them, bringing upon themselves swift destruction;অতীতে ঈশ্বরের লোকদের মধ্যে ভণ্ড ভাববাদীরা ছিল৷ একইভাবে তোমাদের দলের মধ্যে কিছু কিছু ভণ্ড শিক্ষক প্রবেশ করবে৷ তারা ভুল শিক্ষা দেবে; য়ে শিক্ষা গ্রহণ করলে লোকেদের সর্বনাশ হবে৷ সেই ভণ্ড শিক্ষকরা এমন কৌশলে তোমাদের শিক্ষা দেবে যাতে তারা য়ে ভ্রান্ত শিক্ষা দিচ্ছে এ তোমরা ধরতে পারবে না৷ তারা, এমন কি, প্রভু যিনি মুক্তি এনে দিয়েছেন তাঁকে পর্যন্ত অস্বীকার করবে৷ তাই তাদের নিজেদের ধ্বংস তারা সত্বর ডেকে আনবে৷

2 and many shall follow their dissolute ways, through whom the way of the truth shall be blasphemed.তারা য়ে সমস্ত মন্দ বিষয়ে লিপ্ত, বহুলোক সেই বিষয়গুলিতে তাদের অনুসরণ করবে৷ ঐ লোকদের প্ররোচনায় বহুলোক সত্যের পথের বিষয়ে নিন্দা করবে৷

3 And through covetousness, with well-turned words, will they make merchandise of you: for whom judgment of old is not idle, and their destruction slumbers not.এই ভণ্ড শিক্ষকরা তোমাদের কাছ থেকে কেবল অর্থলাভ করতে চাইবে৷ তাই তারা অসত্য কল্পিত কাহিনী বানিয়ে বলবে৷ অনেকদিন ধরেই ঐ ভণ্ড শিক্ষকদের জন্য শাস্তি অপেক্ষা করছে আর তারা ঈশ্বরের হাত এড়িয়ে য়েতে পারবে না; তিনি তাদের ধ্বংস করবেন৷

4 For if God spared not [the] angels who had sinned, but having cast them down to the deepest pit of gloom has delivered them to chains of darkness [to be] kept for judgment;যাঁরা পাপ করেছিল সেই স্বর্গদূতদেরও ঈশ্বর ছাড়েন নি; তিনি তাদের নরকে পাঠিয়েছিলেন৷ ঈশ্বর বিচারের দিন পর্যন্ত অন্ধকারময় গ্ব্বরে তাদের ফেলে রাখলেন৷

5 and spared not [the] old world, but preserved Noe, [the] eighth, a preacher of righteousness, having brought in [the] flood upon [the] world of [the] ungodly;ঈশ্বর প্রাচীন জগতকে ছেড়ে কথা বলেন নি৷ ঈশ্বরবিরোধী লোকদের জন্য ঈশ্বর জগতে জলপ্লাবন আনলেন৷ তিনি কেবলমাত্র নোহ এবং তার সঙ্গে অন্য সাতজনকে রক্ষা করেছিলেন৷ এই নোহ ঠিক পথে চলবার জন্য মানুষকে শিক্ষা দিয়েছিলেন৷

6 and having reduced [the] cities of Sodom and Gomorrha to ashes, condemned [them] with an overthrow, setting [them as] an example to those that should [afterwards] live an ungodly life;সদোম ও ঘমোরা নগরকে ঈশ্বর দণ্ডিত করেছিলেন৷ ঈশ্বর সেই দুটি নগরকে ধ্বংস করে যাঁরা তাঁর বিরোধিতা করে তাদের জন্য শেষ ফলের এক উদাহরণ হিসেবে তা স্থাপন করেছিলেন৷

7 and saved righteous Lot, distressed with the abandoned conversation of the godless,ঐ ধ্বংসপ্রাপ্ত নগরী থেকে ঈশ্বর লোটকে উদ্ধার করেছিলেন৷ লোট ভাল লোক ছিলেন এবং ঐ নগরের দুষ্ট লোকদের অনৈতিক চালচলনে তিনি পীড়িত হতেন৷

8 (for the righteous man through seeing and hearing, dwelling among them, tormented [his] righteous soul day after day with [their] lawless works,)সেই নীতিপরায়ণ মানুষ ঐ দুষ্ট লোকদের মধ্যে দিনের পর দিন বাস করতেন৷ তাঁর ধার্মিক আত্মা এই সকল লোকদের বেআইনী কাজকর্ম দেখে এবং এগুলির কথা শুনে যন্ত্রণা ভোগ করতেন৷

9 [the] Lord knows [how] to deliver the godly out of trial, and to keep [the] unjust to [the] day of judgment [to be] punished;হ্যাঁ, ঈশ্বরই এই সকল কার্য় সাধন করলেন৷ তাই প্রভু ঈশ্বর জানেন যাঁরা তাঁর সেবা করে, তাদের কিভাবে উদ্ধার করতে হয়৷ তিনি তাদের সমস্ত কষ্টের সময়ে তাদের উদ্ধার করেন৷ প্রভু এও জানেন কিভাবে দুষ্ট লোকদের সেই বিচারের দিনে শাস্তি দিতে হয়৷

10 and specially those who walk after the flesh in [the] lust of uncleanness, and despise lordship. Bold [are they], self-willed; they do not fear speaking injuriously of dignities:ঐ দণ্ড বিশেষভাবে তাদের জন্য, যাঁরা দুর্নীতিপরায়ণ ও কামাতুর, অধার্মিক স্বভাবের অনুসারী এবং যাঁরা প্রভুর কর্তৃত্ত্বকে সম্মান করে না৷এই সকল ভণ্ড শিক্ষকরা দুঃসাহসী ও একগুঁয়ে এবং মহিমান্বিত স্বর্গদূতের বিরুদ্ধে মন্দ কথা বলতে ভয় পায় না৷

11 when angels, who are greater in might and power, do not bring against them, before the Lord, an injurious charge.ঐ সব ভণ্ড শিক্ষকদের চেয়ে স্বর্গদূতরা শক্তিতে ও পরাক্রমে বড় হয়েও প্রভুর কাছে তাদের বিষয়ে কুত্‌সাজনক অভিযোগ আনেন না৷

12 But these, as natural animals without reason, made to be caught and destroyed, speaking injuriously in things they are ignorant of, shall also perish in their own corruption,এই ভণ্ড শিক্ষকরা বিচার বুদ্ধিহীন পশুর মতো, যাঁরা তাদের সহজাত প্রবৃত্তির বশে কাজ করে৷ এরা জন্মেছে ধরা পড়তে ও নিহত হবার জন্য৷ বন্য পশুদের মতোই এই শিক্ষকরা ধ্বংস হয়ে যাবে৷

13 receiving [the] reward of unrighteousness; accounting ephemeral indulgence pleasure; spots and blemishes, rioting in their own deceits, feasting with you;এই ভণ্ড শিক্ষকরা বহুলোকের ক্ষতি করেছে, তাই তারাও কষ্টভোগ করবে, তাদের কুকাজের জন্য প্রাপ্তিস্বরূপ সেই হবে তাদের বেতন৷ এই ভণ্ড শিক্ষকরা প্রকাশ্যে মন্দ কাজ করতে ভালবাসে যাতে সমস্ত লোক তা দেখতে পায়৷ তারা তোমাদের মধ্যে নোংরা দাগ ও কলঙ্কের মত৷ য়েসব মন্দ কাজ তাদের খুশী করে, সেগুলি করে তারা তা উপভোগ করে৷ যখন তারা তোমাদের সঙ্গে পান ভোজন করে তখন তোমাদের পক্ষে তা লজ্জাজনক হয়৷

14 having eyes full of adultery, and that cease not from sin, alluring unestablished souls; having a heart practised in covetousness, children of curse;কোন নারীকে দেখলে এই শিক্ষকরা তার প্রতি কামাসক্ত হয়৷ এরা এইভাবে পাপ করেই চলেছে৷ যাঁরা বিশ্বাসে দুর্বল তাদের তারা পাপের ফাঁদে ফেলে ফুসলিয়ে নিয়ে যায়৷ তাদের অন্তঃকরণ লোভে অভ্য়স্ত, তারা অভিশপ্ত৷

15 having left [the] straight way they have gone astray, having followed in the path of Balaam [the son] of Bosor, who loved [the] reward of unrighteousness;এই ভণ্ড শিক্ষকরা সোজা পথ ছেড়ে ভুল পথে ভ্রমণ করছে৷ তারা বিযোরের পুত্র বিলিয়মকে অনুসরণ করে, যিনি মন্দ কাজের পারিশ্রমিক পেলে আনন্দ পেতেন৷

16 but had reproof of his own wickedness -- [the] dumb ass speaking with man's voice forbad the folly of the prophet.কিন্তু একটি গাধা বিলিয়মকে বলেছিল য়ে সে ভুল কাজ করেছে৷ গাধা পশু বলে কথা বলতে পারে না; কিন্তু এই গাধা মানুষের গলায় কথা বলে ভাববাদীকে মুর্খের মত কাজ করতে দেয় নি৷

17 These are springs without water, and mists driven by storm, to whom the gloom of darkness is reserved [for ever].এই ভণ্ড শিক্ষকরা জলবিহীন ঝরণার মতো৷ ঝোড়ো হাওয়ায় বয়ে যাওয়া মেঘের মতো৷ এক ঘোর অন্ধকার কূপ এই ভণ্ড শিক্ষকদের জন্য সংরক্ষিত আছে৷

18 For [while] speaking great highflown words of vanity, they allure with [the] lusts of [the] flesh, by dissoluteness, those who have just fled those who walk in error,এরা শূন্যগর্ভ বড় বড় কথা বলে নিজেদের নিয়ে গর্ব করে৷ যাঁরা সম্প্রতি ভুল পথে চলা লোকদের সংসর্গ থেকে বেরিয়ে এসেছে তাদের দৈহিক আকর্ষণ ও বাসনায় প্রলুদ্ধ করে৷ এইসব লোকদের তারা পাপের ফাঁদে ফেলে৷

19 promising them liberty, while they themselves are slaves of corruption; for by whom a man is subdued, by him is he also brought into slavery.এরা তাদের স্বাধীনতার প্রলোভন দেখায়; কিন্তু নিজেরা সেইসব মন্দের দাস য়েগুলি ধ্বংসের পথগামী, কারণ মানুষ তারই দাস যা তাকে চালনা করে৷

20 For if after having escaped the pollutions of the world through [the] knowledge of the Lord and Saviour Jesus Christ, again entangled, they are subdued by these, their last state is worse than the first.যাঁরা আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশু খ্রীষ্ট সম্পর্কে জ্ঞান লাভ করে সংসারের অশুচি বিষয়গুলি থেকে মুক্ত হয়েছিল, তারা যদি তাদের পুরানো পাপের জীবনে ফিরে যায় তবে তাদের পরের অবস্থা আগের অবস্থা থেকে আরো খারাপ হবে৷

21 For it were better for them not to have known the way of righteousness, than having known [it] to turn back from the holy commandment delivered to them.য়ে পবিত্র শিক্ষা তারা লাভ করেছিল, তারা যদি সেই পবিত্র শিক্ষা থেকে সরে যায় তবে তাদের পক্ষে সেই সত্য পথ না জানাই ভাল ছিল৷

22 But that [word] of the true proverb has happened to them: [The] dog [has] turned back to his own vomit; and, [The] washed sow to [her] rolling in mud.একটি প্রবাদ আছে যা তাদের ক্ষেত্রে খাটে, ‘কুকুর ফেরে নিজের বমির দিকে,’এবং ‘শুযোরকে স্নান করালেও সে আবার যায় কাদায় গড়াগড়ি দিতে৷’

Bengali Bible