2 Corinthians 13 - YLT (Bengali)
1 This third time do I come unto you; on the mouth of two witnesses or three shall every saying be established;এই তৃতীয়বার আমি তোমাদের কাছে যাচ্ছি৷ ‘দুই বা তিন জন সাক্ষীর প্রমাণ দ্বারা প্রত্যেক মামলার নিষ্পত্তি হওয়া উচিত৷’
2 I have said before, and I say `it' before, as being present, the second time, and being absent, now, do I write to those having sinned before, and to all the rest, that if I come again, I will not spare,দ্বিতীয় বার আমি যখন তোমাদের ওখানে গিয়েছিলাম, তখন যাঁরা পাপ জীবনযাপন করছিল তাদের আমি তখনই সতর্ক করে দিয়েছিলাম৷ এখন যখন আমি দূরে তখন আবার তোমাদের সাবধান করছি৷ যখন আমি পুনরায় তোমাদের দেখতে আসব, তখন সেইসব পাপীদের অথবা অন্য য়ে কেউ পাপ করে তাকে রেহাই দেব না৷
3 since a proof ye seek of the Christ speaking in me, who to you is not infirm, but is powerful in you,কারণ খ্রীষ্ট যিনি আমার মাধ্যমে কথা বলেন, তোমরা তো তাঁরই প্রমাণ চাও৷ তিনি তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে দুর্বল নন, বরং তিনি তোমাদের মধ্যে শক্তিমান৷
4 for even if he was crucified from infirmity, yet he doth live from the power of God; for we also are weak in him, but we shall live with him from the power of God toward you.কারণ এটা সত্য য়ে তিনি তাঁর দুর্বলতার জন্য ক্রুশের ওপর পেরেক বিদ্ধ হয়েছিলেন; কিন্তু ঈশ্বরের পরাক্রমে তিনি এখন জীবিত৷ এও সত্য য়ে আমরাও তাঁতে (খ্রীষ্টে) দুর্বল, কিন্তু তোমাদের জন্য আমরা ঈশ্বরের পরাক্রম দ্বারা তাঁর সাথে বাস করব৷
5 Your ownselves try ye, if ye are in the faith; your ownselves prove ye; do ye not know your ownselves, that Jesus Christ is in you, if ye be not in some respect disapproved of?নিজেদের পরীক্ষা করে দেখ, তোমাদের বিশ্বাস আছে কি না; প্রমাণের জন্য নিজেদের যাচাই কর৷ তোমরা কি জান না য়ে খ্রীষ্ট যীশু তোমাদের মধ্যে আছেন? কিন্তু এ বিষয়ে যদি তোমাদের অন্তরে সেই প্রমাণ না পাও, তবে খ্রীষ্ট তোমাদের মধ্যে নেই৷
6 and I hope that ye shall know that we -- we are not disapproved of;আশাকরি তোমরা একথা স্বীকার করবে য়ে আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি৷
7 and I pray before God that ye do no evil, not that we may appear approved, but that ye may do that which is right, and we may be as disapproved;আমরা ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি, য়েন তোমরা কোন অন্যায় না কর৷ এর অর্থ এই নয় আমরা য়ে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি সেটা স্পষ্ট হোক বরং আমরা ব্যর্থ হয়েছি মনে হলেও য়েন যা ন্যায় তোমরা তাই কর৷
8 for we are not able to do anything against the truth, but for the truth;কারণ আমরা সত্যের বিপক্ষে কিছুই করতে পারি না, কেবল সত্যের সপক্ষে করতে পারি৷
9 for we rejoice when we may be infirm, and ye may be powerful; and this also we pray for -- your perfection!তোমরা শক্তিশালী হলে আমরা দুর্বল হলেও আনন্দ করি৷ আমরা প্রার্থনাও করি, য়েন তোমাদের খ্রীষ্টীয় জীবন উত্তরোত্তর শক্তিশালী হয়ে ওঠে৷
10 because of this, these things -- being absent -- I write, that being present, I may not treat `any' sharply, according to the authority that the Lord did give me for building up, and not for casting down.এই কারণে যখন আমি তোমাদের থেকে দূরে তখন আমি এই সমস্ত লিখছি; যাতে আমি যখন তোমাদের সাথে থাকব, তখন আমাকে য়েন তোমাদের শাস্তি দিতে বা তিরস্কার করতে না হয়৷ সেই ক্ষমতা তোমাদের ভেঙ্গে ফেলবার জন্য নয়, কিন্তু তোমাদের আত্মিক জীবন গড়ে তোলবার জন্যই প্রভু আমাকে দিয়েছেন৷
11 Henceforth, brethren, rejoice; be made perfect, be comforted, be of the same mind, be at peace, and the God of the love and peace shall be with you;আমার ভাই ও বোনেরা, সব শেষে বলি, বিদায়৷ সিদ্ধি লাভের জন্য আপ্রাণ চেষ্টা কর, আমি যা বলেছি সেই অনুসারে কাজ কর, একমনা হও, মিলে মিশে শান্তিতে থাক, তাতে প্রেমের ও শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে থাকবেন৷
12 salute one another in an holy kiss;পবিত্র চুম্বন দিয়ে পরস্পরকে আন্তরিক শুভেচ্ছা জানিও৷
13 salute you do all the saints;ঈশ্বরের পবিত্র লোকেরা তোমাদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছেন৷
14 the grace of the Lord Jesus Christ, and the love of God, and the fellowship of the Holy Spirit, `is' with you all! Amen.প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ, ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার সহভাগীতা তোমাদের সকলের সহবর্তী হোক্৷
Bengali Bible