1 Kings 17 - WEB (Bengali)
1 Elijah the Tishbite, who was of the foreigners of Gilead, said to Ahab, As Yahweh, the God of Israel, lives, before whom I stand, there shall not be dew nor rain these years, but according to my word.গিলিয়দের তিশ্বী শহরে এলিয় নামে এক ভাববাদী বাস করতেন| তিনি রাজা আহাবকে বললেন, “আমি ইস্রায়েলের ঈশ্বর, প্রভুর সেবক| আমি সেই প্রভুর নামে অভিশাপ দিলাম আগামী কয়েক বছর বৃষ্টিপাত তো দূরের কথা, এদেশে এক ফোঁটা শিশির পর্য়ন্ত আর পড়বে না| এক মাত্র আমি নির্দেশ দিলেই আবার বৃষ্টিপাত হবে|”
2 The word of Yahweh came to him, saying,প্রভু তখন এলিয়কে সে জায়গা
3 Get you hence, and turn you eastward, and hide yourself by the brook Cherith, that is before the Jordan.ছেড়ে যর্দন নদীর পূর্ব দিকে করীত্ খাঁড়ির কাছে লুকিয়ে থাকতে বললেন|
4 It shall be, that you shall drink of the brook; and I have commanded the ravens to feed you there.তিনি এলিয়কে জানান য়ে তিনি কাক ও শকুনিদের রোজ তাঁর জন্য সেখানে খাবার এনে দেবার নির্দেশ দিয়েছেন এবং তৃষ্ণা পেলে এলিয় করীতের জলধারা থেকে জলপানও করতে পারবেন|
5 So he went and did according to the word of Yahweh; for he went and lived by the brook Cherith, that is before the Jordan.প্রভুর নির্দেশ মতো এলিয় তখন য়র্দনের পূর্বদিকে করীত্ খাঁড়ির কাছে বাস করতে গেলেন|
6 The ravens brought him bread and flesh in the morning, and bread and flesh in the evening; and he drank of the brook.প্রতিদিন সকালে ও বিকেলে কাক ও শকুনিরা এলিয়কে খাবার এনে দিত আর তৃষ্ণা পেলে তিনি করীতের স্রোত থেকে জল পান করতেন|
7 It happened after a while, that the brook dried up, because there was no rain in the land.কিন্তু অনাবৃষ্টির দরুণ করীতের জলধারা শুকিয়ে গেল|
8 The word of Yahweh came to him, saying,তখন প্রভু এলিয়কে
9 Arise, get you to Zarephath, which belongs to Sidon, and dwell there: behold, I have commanded a widow there to sustain you.সীদোনের সারিফতে যাওয়ার নির্দেশ দিলেন| তিনি বললেন, “সেখানে এক বিধবা রমণী বাস করে| আমি তাঁকে তোমার খাবারের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছি|”
10 So he arose and went to Zarephath; and when he came to the gate of the city, behold, a widow was there gathering sticks: and he called to her, and said, Please get me a little water in a vessel, that I may drink.এলিয় তখন সারিফত নগরের দরজার কাছে গিয়ে এক বিধবা মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পেলেন| সে আগুন জ্বালানোর জন্য কাঠ জড়ো করছিল| এলিয় তাঁকে বললেন, “আমায় একটু খাবার জল এনে দিতে পারো?”
11 As she was going to get it, he called to her, and said, Please bring me a morsel of bread in your hand.সেই মহিলা জল আনতে যাবার সময় এলিয় আবার তাকে অনুরোধ করলেন, “দয়া করে আমার খাবার জন্য এক টুকরো রুটি এনো|”
12 She said, As Yahweh your God lives, I don't have a cake, but a handful of meal in the jar, and a little oil in the jar: and, behold, I am gathering two sticks, that I may go in and bake it for me and my son, that we may eat it, and die.কিন্তু সেই মহিলা উত্তর দিলেন, “আমি তোমার প্রভু ঈশ্বরের সামনে দিব্য়ি খেযে বলছি, আমার ঘরে রুটি নেই| শুধু বযামে অল্প একটু মযদা আর শিশিতে অল্প খানিক তেল রাখা আছে| আমি এখানে কাঠ কুড়োতে এসেছিলাম| আমি এই কাঠ বাড়ীতে বয়ে নিয়ে যাবো এবং আগুন বালিয়ে রুটি সেঁকব এবং আমার পুত্র ও আমি আমাদের শেষ আহার করব এবং তারপর খিদের জ্বালায মরে যাবো|”
13 Elijah said to her, Don't be afraid; go and do as you have said; but make me of it a little cake first, and bring it forth to me, and afterward make for you and for your son.এলিয় সেই মহিলাকে বললেন, “কোনো চিন্তা কোরো না| কথা মতো বাড়ি গিয়ে রান্না চড়াও| কিন্তু তার আগে ঐ মযদা থেকে ছোট্ট একটা রুটি বানিয়ে আমার জন্য নিয়ে এসো| তারপর তুমি তোমার আর তোমার পুত্রের জন্য রান্না করো|
14 For thus says Yahweh, the God of Israel, The jar of meal shall not empty, neither shall the jar of oil fail, until the day that Yahweh sends rain on the earth.ইস্রায়েলের প্রভু ঈশ্বর বললেন, ‘ঐ মযদার কৌটো কখনও শূন্য হবে না| যত দিন না প্রভু এ দেশে বৃষ্টি পাঠাচ্ছেন তত দিন পর্য়ন্ত ঐ শিশির তেলও আর কমবে না|”‘
15 She went and did according to the saying of Elijah: and she, and he, and her house, ate [many] days.তখন ঐ মহিলা বাড়ি ফিরে গিয়ে এলিয়র কথা মতো কাজ করল| এলিয়, ঐ মহিলাটি এবং তার পুত্র বহু দিনের জন্য য়থেষ্ট খাদ্য পেয়েছিল|
16 The jar of meal didn't empty, neither did the jar of oil fail, according to the word of Yahweh, which he spoke by Elijah.প্রভু এলিয়কে যা ভাববাণী করেছিলেন, সেই কথা মতোই ঐ মযদার বযাম ও তেলের শিশি কখনও শূন্য হয় নি|
17 It happened after these things, that the son of the woman, the mistress of the house, fell sick; and his sickness was so sore, that there was no breath left in him.কিছু দিন পরে মহিলার পুত্র খুবই অসুস্থ হয়ে পড়ে| শেষে এক সময় তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে
18 She said to Elijah, What have I to do with you, you man of God? You have come to me to bring my sin to memory, and to kill my son!মহিলা এলিয়কে এসে বলল, “আপনি ঈশ্বরের লোক, আপনি কি আমায় সাহায্য করতে পারবেন? নাকি আপনি এখানে এসে কেবল আমাকে আমার পাপের কথা মনে করিযে দিয়ে আমার পুত্রকে মৃত্যুর দিকে ঠেলে দেবেন?”
19 He said to her, Give me your son. He took him out of her bosom, and carried him up into the chamber, where he abode, and laid him on his own bed.এলিয় তাকে বললেন, “তোমার পুত্রকে আমার কাছে এনে দাও|” তারপর এলিয় পুত্রটিকে ওপরে নিয়ে গিয়ে য়ে ঘরে তিনি থাকতেন তার নিজের খাটে শুইযে দিলেন|
20 He cried to Yahweh, and said, Yahweh my God, have you also brought evil on the widow with whom I sojourn, by killing her son?তারপর এলিয় প্রভুর কাছে প্রার্থনা করে বললেন, “প্রভু, আমার ঈশ্বর, এই বিধবা রমণী আমাকে তার বাড়িতে আশ্রয় দিয়েছে| আপনি কি তার প্রতি এই অনাচার করবেন? আপনি কি তার পুত্রকে মারা য়েতে দেবেন?”
21 He stretched himself on the child three times, and cried to Yahweh, and said, Yahweh my God, please let this child's soul come into him again.তারপর এলিয় পর পর তিন বার সেই ছেলেটার ওপর শুয়ে প্রার্থনা করে বললেন, “প্রভু, আমার ঈশ্বর, এই ছেলেটাকে পুনর্জীবিত করুন|”
22 Yahweh listened to the voice of Elijah; and the soul of the child came into him again, and he revived.প্রভু এলিয়র ডাকে সাড়া দিলেন| ছেলেটি বেঁচে উঠল এবং আবার স্বাভাবিক ভাবে শ্বাস-প্রশ্বাস নিতে শুরু করল|
23 Elijah took the child, and brought him down out of the chamber into the house, and delivered him to his mother; and Elijah said, Behold, your son lives.এলিয় তখন ছেলেটিকে নীচের তলায় নিয়ে গিয়ে তার মায়ের হাতে তুলে দিয়ে বললেন, “দেখো, তোমার পুত্র বেঁচেই আছে!”
24 The woman said to Elijah, Now I know that you are a man of God, and that the word of Yahweh in your mouth is truth.সেই মহিলা তখন বলল, “এবার আমার সত্যি সত্যি বিশ্বাস হল য়ে আপনি ঈশ্বরের লোক! প্রভু সত্যিই আপনার মুখ দিয়ে কথা বলেন!”
Bengali Bible