1 John 4 - WEB (Bengali)
1 Beloved, don't believe every spirit, but test the spirits, whether they are of God, because many false prophets have gone out into the world.প্রিয় বন্ধুরা, সংসারে অনেক ভণ্ড ভাববাদী দেখা দিয়েছে, তাই তোমরা সব আত্মাকে বিশ্বাস করো না৷ কিন্তু সেই সব আত্মাদের যাচাই করে দেখ য়ে তারা ঈশ্বর হতে এসেছে কিনা৷
2 By this you know the Spirit of God: every spirit who confesses that Jesus Christ has come in the flesh is of God,এইভাবে তোমরা ঈশ্বরের আত্মাকে চিনতে পারবে৷ য়ে কোন আত্মা যীশু খ্রীষ্ট য়ে রক্ত মাংসের দেহ ধারণ করে এসেছেন বলে স্বীকার করে, সে ঈশ্বরের কাছ থেকে এসেছে৷
3 and every spirit who doesn't confess that Jesus Christ has come in the flesh is not of God, and this is the spirit of the antichrist, of whom you have heard that it comes. Now it is in the world already.কিন্তু য়ে আত্মা, যীশুকে স্বীকার করে না, সে ঈশ্বরের কাছ থেকে আসে নি৷ এ সেই খ্রীষ্টারির আত্মা, খ্রীষ্টের শত্রু য়ে আসছে তা তোমরা শুনেছ, আর এখন সে তো সংসারে এসেই গেছে৷
4 You are of God, little children, and have overcome them; because greater is he who is in you than he who is in the world.আমার স্নেহের সন্তানগণ, তোমরা ঈশ্বরের লোক, তাই তোমরা ওদের ওপর জযী হয়েছ; কারণ তোমাদের মধ্যে যিনি (ঈশ্বর) বাস করেন তিনি জগতের মধ্যে বাসকারী দিয়াবলের থেকে অনেক মহান৷
5 They are of the world. Therefore they speak of the world, and the world hears them.এই ভণ্ড শিক্ষকরা হল জগতের, তাই তারা যা বলে তা সব জাগতিক কথাবার্তা, আর জগত তাদের কথা শোনে৷
6 We are of God. He who knows God listens to us. He who is not of God doesn't listen to us. By this we know the spirit of truth, and the spirit of error.কিন্তু আমরা ঈশ্বরের লোক, ঈশ্বরকে য়ে জানে সে আমাদের কথা শোনে, য়ে ঈশ্বরের লোক নয় সে আমাদের কথা শোনে না৷ এইভাবেই আমরা সত্যের আত্মাকে ও ছলনার আত্মাকে চিনতে পারি৷
7 Beloved, let us love one another, for love is of God; and everyone who loves is born of God, and knows God.প্রিয় বন্ধুরা, এস আমরা পরস্পরকে ভালবাসি, কারণ ঈশ্বরই ভালবাসার উত্স আর য়ে কেউ ভালবাসতে জানে সে ঈশ্বরের সন্তান, সে ঈশ্বরকে জানে৷
8 He who doesn't love doesn't know God, for God is love.য়ে ভালবাসতে জানে না, সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর স্বয়ং হলেন ভালবাসা৷
9 By this was God's love revealed in us, that God has sent his one and only Son into the world that we might live through him.ঈশ্বর আমাদের প্রতি তাঁর ভালবাসা এইভাবেই দেখিয়েছেন, তিনি তাঁর একমাত্র পুত্রকে এ জগতে পাঠালেন য়েন তাঁর মাধ্যমে আমরা জীবন লাভ করি৷
10 In this is love, not that we loved God, but that he loved us, and sent his Son as the atoning sacrifice{"atoning sacrifice" is from the Greek "hilasmos," an appeasing, propitiating, or the means of appeasement or propitiation-- the sacrifice that turns away God's wrath because of our sin.} for our sins.ঈশ্বরের প্রতি আমাদের ভালবাসা নয়, বরং আমাদের প্রতি ঈশ্বরের ভালবাসাই হল প্রকৃত ভালবাসা৷ ঈশ্বর আমাদের পাপের প্রায়শ্চিত্ত বলিরূপে তাঁর পুত্রকে পাঠিয়ে আমাদের প্রতি তাঁর ভালবাসা প্রকাশ করেছেন৷
11 Beloved, if God loved us in this way, we also ought to love one another.প্রিয় বন্ধুরা, এইভাবে ঈশ্বর আমাদের ভালবেসেছেন, সুতরাং আমরাও অবশ্যই পরস্পরকে ভালবাসব৷
12 No one has seen God at any time. If we love one another, God remains in us, and his love has been perfected in us.ঈশ্বরকে কেউ কখনও দেখেনি৷ যদি আমরা পরস্পরকে ভালবাসি, তবে ঈশ্বর আমাদের মধ্যে অবস্থান করেন; আর তাঁর ভালবাসা আমাদের মধ্যে পূর্ণতা লাভ করেছে৷
13 By this we know that we remain in him and he in us, because he has given us of his Spirit.আমরা জানি য়ে তিনি আমাদের মধ্যে আছেন; আর আমরা তাঁর মধ্যে অবস্থান করছি৷ এ বিষয় আমরা জানি, কারণ ঈশ্বর তাঁর আত্মাকে আমাদের দান করেছেন৷
14 We have seen and testify that the Father has sent the Son as the Savior of the world.আমরা দেখেছি পিতা তাঁর পুত্রকে জগতের ত্রাণকর্তারূপে পাঠিয়েছেন৷ সেই বার্তাই আমরা লোকদের কাছে বলছি৷
15 Whoever confesses that Jesus is the Son of God, God remains in him, and he in God.কেউ যদি স্বীকার করে য়ে, ‘যীশু ঈশ্বরের পুত্র,’ তবে ঈশ্বর তাঁর অন্তরে বাস করেন, আর সে ঈশ্বরেতে থাকে৷
16 We know and have believed the love which God has for us. God is love, and he who remains in love remains in God, and God remains in him.আমাদের জন্য ঈশ্বরের ভালবাসা আছে আমরা তা জানি ও বিশ্বাস করি৷ঈশ্বরই স্বয়ং ভালবাসা, আর য়ে কেউ ভালবাসায় থাকে সে ঈশ্বরের মধ্যে থাকে ও ঈশ্বর তার মধ্যে থাকেন৷
17 In this love has been made perfect among us, that we may have boldness in the day of judgment, because as he is, even so are we in this world.যদি আমাদের ক্ষেত্রে ভালবাসা এই ভাবেই পূর্ণতা পায়, তবে শেষ বিচারের দিনে আমরা নির্ভয়ে দাঁড়াতে পারব, কারণ এ জগতে আমরা খ্রীষ্টেরই মতো৷
18 There is no fear in love; but perfect love casts out fear, because fear has punishment. He who fears is not made perfect in love.য়েখানে ঈশ্বরের ভালবাসা সেখানে ভয় থাকে না, পরিপূর্ণ ভালবাসা ভয়কে দূর করে দেয়, কারণ ভয়ের সঙ্গে শাস্তির চিন্তা জড়িত থাকে৷ য়ে ভয় পায় সে ভালবাসায় পূর্ণতা লাভ করে নি৷
19 We love Him, because he first loved us.তিনিই (ঈশ্বর) আগে আমাদের ভালবেসেছেন, আর তার ফলে আমরা ভালবাসতে পারি৷
20 If a man says, "I love God," and hates his brother, he is a liar; for he who doesn't love his brother whom he has seen, how can he love God whom he has not seen?যদি কেউ বলে, ‘সে ঈশ্বরকে ভালবাসে’ অথচ সে তার খ্রীষ্টেতে কোন ভাই ও বোনকে ঘৃণা করে তবে সে মিথ্যাবাদী৷ য়ে ভাইকে দেখতে পাচ্ছে, সে যদি তাকে ঘৃণা করে তবে য়াঁকে সে কোনও দিন চোখে দেখে নি, সেই ঈশ্বরকে সে ভালবাসতে পারে না৷
21 This commandment we have from him, that he who loves God should also love his brother.কারণ ঈশ্বরের কাছ থেকে আমরা এই আদেশ পেয়েছি, ঈশ্বরকে য়ে ভালবাসে সে য়েন তার নিজের ভাইকেও ভালবাসে৷
Bengali Bible