Bible

1 Chronicles 17 - WEB (Bengali)

1 It happened, when David lived in his house, that David said to Nathan the prophet, Behold, I dwell in a house of cedar, but the ark of the covenant of Yahweh [dwells] under curtains.প্রাসাদে ফিরে আসার পর দায়ূদ ভাব্বাদী নাথনকে বললেন, “আমি এরস কাঠের তৈরি রাজপ্রাসাদে বাস করি, কিন্তু সাক্ষ্যসিন্দুকটা পড়ে আছে তাঁবুতে| আমি ওটির জন্য একটা মন্দির বানাতে চাই|”

2 Nathan said to David, Do all that is in your heart; for God is with you.নাথন উত্তর দিলেন, “তুমি যা করতে চাও করো, ঈশ্বর বয়ং তোমার সহায়|”

3 It happened the same night, that the word of God came to Nathan, saying,সে দিন রাতে, ঈশ্বরের বার্তা নাথনের কাছে এলো|

4 Go and tell David my servant, Thus says Yahweh, You shall not build me a house to dwell in:ঈশ্বর বললেন, “যাও আমার নাম করে আমার সেবক দায়ূদকে গিয়ে বলো: ‘দায়ূদ আমার মন্দির তুমি বানাবে না|

5 for I have not lived in a house since the day that I brought up Israel, to this day, but have gone from tent to tent, and from [one] tent [to another].ইস্রায়েলীয়দের মিশর থেকে উদ্ধার করার পর থেকে এখন পর্য়ন্ত আমি কোন মন্দিরে বাস করি নি| আমি তাঁবু থেকে তাঁবুতে ঘুরে বেড়িযে অধিষ্ঠান করেছি, ইস্রায়েলীয়দের জন্য নেতা নির্বাচন করেছি|

6 In all places in which I have walked with all Israel, spoke I a word with any of the judges of Israel, whom I commanded to be shepherd of my people, saying, Why have you not built me a house of cedar?ঐ সমস্ত নেতারা আমার ভক্ত ও সেবকদের দিশারী হবে| এক তাঁবু থেকে আরেক তাঁবুতে বাস করার সময় আমি কখনো এই সব নেতাদের বলিনি, ‘তোমরা কেন আমার জন্য দামী কাঠের মন্দির বানাও নি?’

7 Now therefore thus shall you tell my servant David, Thus says Yahweh of Hosts, I took you from the sheep pen, from following the sheep, that you should be prince over my people Israel:“এখন আমার সেবক দায়ূদকে গিয়ে বলো: সর্বশক্তিমান প্রভু বলেছেন, ‘আমি তোমাকে মাঠ থেকে তুলে এনে মেষপালকের পরিবর্তে ইস্রায়েলে আমার ভক্তদের রাজা বানিয়েছি|

8 and I have been with you wherever you have gone, and have cut off all your enemies from before you; and I will make you a name, like the name of the great ones who are in the earth.তুমি যখন যেখানে গিয়েছ আমি তোমার সহায় হয়ে, তোমার আগে আগে সেখানে গিয়ে তোমার শএুদের নিধন করেছি| এবার আমি তোমাকে পৃথিবীর সর্বাপেক্ষা খ্যাতিমান ব্যক্তিদের একজনে পরিণত করব|

9 I will appoint a place for my people Israel, and will plant them, that they may dwell in their own place, and be moved no more; neither shall the children of wickedness waste them any more, as at the first,আমি এই জায়গা ইস্রায়েলীয়দের দিলাম| আমি ওদের এখানে বসালাম এবং ওরা এখানে বসবাস করবে| কেউ তাদের উত্যক্ত করবে না| দুষ্ট জাতিরাও আগের মতো তাদের আক্রমণ করবে না|

10 and [as] from the day that I commanded judges to be over my people Israel; and I will subdue all your enemies. Moreover I tell you that Yahweh will build you a house.য়েদিন থেকে আমি আমার লোকদের নেতৃত্ব দেবার জন্য বিচারকদের নিযুক্ত করেছি, সেই দিন থেকে আমি তোমাদের শএুদের জয় করে চলেছি|“‘এবার, আমি তোমায় বলছি য়ে প্রভু তোমার জন্য একটি গৃহ নির্মাণ করবেন|

11 It shall happen, when your days are fulfilled that you must go to be with your fathers, that I will set up your seed after you, who shall be of your sons; and I will establish his kingdom.মৃত্যুর পর তুমি যখন তোমার পূর্বপুরুষদের সঙ্গে য়োগ দেবে আমি তোমার নিজের পুত্রকে নতুন রাজা করব এবং তার রাজত্ব সুদৃঢ় করব|

12 He shall build me a house, and I will establish his throne forever.তোমার পুত্র আমার জন্য একটি মন্দির বানাবে আর আমি তোমার পুত্রের পরিবারকে আজীবন রাজত্ব করতে দেব|

13 I will be his father, and he shall be my son: and I will not take my loving kindness away from him, as I took it from him that was before you;তোমার আগে যিনি রাজা হিসাবে শাসন করতেন সেই শৌলের ওপর থেকে যদিও আমি আমার সমর্থন সরিয়ে নিয়েছিলাম কিন্তু তোমার পুত্রকে আমি সব সময়ই ভালবাসব| আমি হব তার পিতা এবং সে হবে আমার পুত্র|

14 but I will settle him in my house and in my kingdom forever; and his throne shall be established forever.তাকে চির জীবনের জন্য আমার মন্দির ও রাজত্বের ভার অর্পণ করব| আর তার শাসন চিরস্থায়ী হবে|”‘

15 According to all these words, and according to all this vision, so did Nathan speak to David.নাথন দায়ূদকে এই দর্শন এবং ঈশ্বর যা বলেছেন তা জানালেন|

16 Then David the king went in, and sat before Yahweh; and he said, Who am I, Yahweh God, and what is my house, that you have brought me thus far?রাজা দায়ূদ তখন পবিত্র তাঁবুতে গিয়ে প্রভুর সামনে বসে বললেন, “হে প্রভু ঈশ্বর, তুমি কোন অজ্ঞাত কারণে আমার ও আমার পরিবারের প্রতি বরাবর অসীম করুণা করে এসেছো|”

17 This was a small thing in your eyes, God; but you have spoken of your servant's house for a great while to come, and have regarded me according to the estate of a man of high degree, Yahweh God.ঈশ্বর এটা কি তোমার কাছে এত ক্ষুদ্র, য়ে তুমি আমায় দূর ভবিষ্যতে আমার পরিবারের ভাগ্য বলবে? হে ঈশ্বর, তুমি কি আমাকে সামান্য লোকের চেয়ে বেশী কিছু দেখো?

18 What can David [say] yet more to you concerning the honor which is done to your servant? for you know your servant.তুমি আমার জন্য এতো করেছ আমি আর কি-ই বা বলতে পারি! তুমি তো জানোই আমি তোমার আজ্ঞাবহ দাসানুদাস মাত্র|

19 Yahweh, for your servant's sake, and according to your own heart, have you worked all this greatness, to make known all [these] great things.হে প্রভু, শুধু তোমার ইচ্ছাতেই আমার জীবনে এই সব মহত্‌ ঘটনা ঘটেছে| তুমি এ সমস্ত মহত্‌ ঘটনাকে জ্ঞাত করতে চেয়েছিলে|

20 Yahweh, there is none like you, neither is there any God besides you, according to all that we have heard with our ears.এ জগতে তোমার মতো আর কেই বা আছে? তুমি ছাড়া অন্য কোন ঈশ্বর নেই| তুমি ছাড়া আর কোন দেবতা কখনো এতো বিস্মযকর ও মহান কাজ করেননি!

21 What one nation in the earth is like your people Israel, whom God went to redeem to himself for a people, to make you a name by great and awesome things, in driving out nations from before your people, whom you redeem out of Egypt?ইস্রায়েলই পৃথিবীতে এক মাত্র দেশ যার জন্য তুমি এত মহত্‌ ও শ্রদ্ধাপূর্ণ ভয়ের কাজকর্ম করেছ| তুমিই আমাদের মিশর থেকে উদ্ধার করে মুক্ত করেছ| নিজ গুণেই তুমি খ্যাতি অর্জন করেছ| তোমার ভক্তদের নেতৃত্ব দিয়ে তুমি বিজাতীযদের আমাদের জন্য তাদের নিজস্ব বাসভূমি ত্যাগ করতে বাধ্য করেছ| অন্য কোন লোকের ঈশ্বর এই রকম করেনি|

22 For your people Israel did you make your own people forever; and you, Yahweh, became their God.ইস্রায়েলীয়দের তুমি চির কালের জন্য তোমার লোক হিসেবে বেছে নিয়েছো| এবং তুমিই তাঁদের ঈশ্বর হয়েছো|

23 Now, Yahweh, let the word that you have spoken concerning your servant, and concerning his house, be established forever, and do as you have spoken.“হে প্রভু, তুমি আমার ও আমার পরিবারের কাছে য়ে প্রতিজ্ঞা করলে তা য়েন চির দিন তোমার স্মরণে থাকে| তুমি যা বললে তাই য়েন ঘটে|

24 Let your name be established and magnified forever, saying, Yahweh of Hosts is the God of Israel, even a God to Israel: and the house of David your servant is established before you.তোমার নাম চির কালের জন্য বিশ্বাস ভাজন ও মহান হোক| লোকরা য়েন বলে, ‘সর্বশক্তিমান প্রভু হলেন ইস্রায়েলের ঈশ্বর!’ য়েন তোমার সেবক হিসাবে দায়ূদের গৃহ চির কালের জন্য প্রতিষ্ঠিত হয়|

25 For you, my God, have revealed to your servant that you will build him a house: therefore has your servant found [in his heart] to pray before you.“হে প্রভু, তুমি আমাকে, তোমার দাসকে বলেছ য়ে, আমার বংশকে তুমি রাজবংশে পরিণত করবে| তাই আমি এতো সাহস করে তোমার কাছে এই সমস্ত প্রার্থনা করতে পারছি|

26 Now, Yahweh, you are God, and have promised this good thing to your servant:হে প্রভু, তুমিই ঈশ্বর, তুমি তোমার নিজের কথা দিয়েই আমার জন্য এই সব জিনিষ করতে সম্মত হয়েছিলে|

27 and now it has pleased you to bless the house of your servant, that it may continue forever before you: for you, Yahweh, have blessed, and it is blessed forever.প্রভু, তুমি দযা করে আমার পরিবারকে আশীর্বাদ করেছ এবং আমার কাছে প্রতিজ্ঞা করেছ য়ে আমার পরিবার তোমায় সেবা করে চলবে| প্রভু য়েহেতু তুমি বয়ং আমার পরিবারকে আশীর্বাদ করেছ তারা চির কালই তোমার আশীর্বাদ-ধন্য থাকবে|”

Bengali Bible