Strong's Hebrew Concordance
Strong's Hebrew #6597
| Base Word | |
| פִּתְאוֹם | |
| Short Definition | instantly |
| Long Definition |
(adv) suddenly, surprisingly (subst) suddenness |
| Derivation | or פִּתְאֹם; from H6621 |
| International Phonetic Alphabet | pɪt̪ˈʔom |
| IPA mod | pitˈʔo̞wm |
| Syllable | pitʾôm |
| Diction | pit-OME |
| Diction Mod | peet-OME |
| Usage | straightway, sudden(-ly) |
| Part of speech | adv |
Bible Verses (25 occurrences)
“এও হতে পারে যে, নাসরীয এমন একজনের সঙ্গে আছে যে অকস্মাত্ মারা গেছে| যদি নাসরীয এই মৃত ব্যক্তিকে স্পর্শ করে তবে সে অপবিত্র হয়ে যাবে| যদি তাই হয়, তবে নাসরীয অবশ্যই মাথার সমস্ত চুল কেটে ফেলবে| (ঐ চুল তার বিশেষ প্রতিজ্ঞার একটি অংশ ছিল|) সে অবশ্যই সপ্তম দিনে তার চুল কাটবে, কারণ ঐ দিনে তাকে শুচি করা হবে|
হঠাত্ই প্রভু এলেন এবং মোশি, হারোণ এবং মরিযমের সঙ্গে কথা বললেন| প্রভু বললেন, “তোমরা তিনজন এখন সমাগম তাঁবুতে এসো|”সুতরাং মোশি, হারোণ এবং মরিযম পবিত্র তাঁবুতে গেল|
সৈন্যদল নিয়ে যিহোশূয় সারারাত গিবিয়োনে অভিযান চালালেন| শত্রুরা জানতে পারল না, যিহোশূয় আসছেন| তাই যিহোশূয় এবং তাঁর সৈন্যরা হঠাত্ তাদের আক্রমণ করল|
যিহোশূয় এবং তার সমস্ত সৈন্য হঠাত্ শত্রুদের আক্রমণ করল| মেরোম নদীর কাছে তারা শত্রুদের আক্রমণ করল|
হিষ্কিয় ও তাঁর প্রজারা সকলে ঈশ্বর যে ভাবে অতি দ্রুত তাদেরকে তাঁর সেবার জন্য প্রস্তুত করেছেন তা ভেবে খুবই আনন্দিত হলেন|
আমি এক জন বোকা লোককে দেখেছিলাম য়ে ভেবেছিল সে নিরাপদে আছে| কিন্তু সে হঠাত্ মারা গেল|
যখন ভয়ঙ্কর কিছু একটা ঘটে এবং একজন নির্দোষ লোক মারা যায়, ঈশ্বর কি তার প্রতি বিদ্রূপের হাসি হাসেন?
সেই জন্য তোমার চারদিকে ফাঁদ পাতা রযেছে এবং আকস্মিক সমস্যা তোমায় ভীত করে|
ওদের গোপন ড়েবা থেকে ওরা নির্ভয়ে এবং অতর্কিতে সরল ও সত্ মানুষদের দিকে তীর ছোঁড়ে|
কিন্তু ঈশ্বরও ওদের দিকে “তীর” নিক্ষেপ করতে পারেন! এটা জানতে পারার আগেই দুষ্ট লোকরা জখম হয়ে যাবে|
Occurences : 25